বিকাশে এলো ১৫০ টাকা অফার (আজকের জন্য)

বাংলাদেশের শীর্ষস্থানীয় এমএফএস প্রতিষ্ঠান বিকাশ এই মুহুর্তে বেশ কয়েকটি অফার একসাথে চালিয়ে যাচ্ছে। এ যেন তাদের মাসব্যাপী চলমান বোনাস অফার সিজন! চলতি মাসের আলোচিত কিছু বিকাশ অফার হলো ব্যাংক টু বিকাশে অ্যাড মানি বোনাস, কার্ড টু বিকাশে অ্যাড মানি ক্যাশব্যাক, শপিং ডিসকাউন্ট অফার এবং বিকাশে নতুন ব্যবহারকারীদের জন্য রেজিস্ট্রেশন বোনাস।

আজকের পোস্টে আমরা কোম্পানিটির অন্যতম জনপ্রিয় একটি বোনাস অফার সম্পর্কে জানব যেটাতে আপনি সহজেই ১৫০ টাকার সুবিধা গ্রহণ করতে পারবেন। এই সুবিধার মধ্যে আছে সরাসরি বিকাশ একাউন্টে টাকা বা ক্যাশ বোনাস। সেই সাথে আরো থাকছে কেনাকাটায় ডিসকাউন্ট নেয়ার জন্য কুপন। এই অফারটির আওতায় উভয় ধরনের সুবিধা উপভোগ করা যাবে।

১৫ এপ্রিল বিকাশে আবারও ফিরে এসেছে বহুল আলোচিত ফ্রাইডে অফার। এদিন ব্যাংক থেকে বিকাশ-এ অ্যাড মানি করলে ৫০টাকা বোনাস ও ১০০টাকার ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে।

নতুন এই অফারটির আওতায় মোট ১৫০ টাকার সুবিধা দেওয়া হবে। এর মধ্যে ৫০ টাকা বিকাশ একাউন্টে বোনাস হিসেবে দেওয়া হবে। আর ১০০ টাকা দেওয়া হবে শপিং ভাউচার হিসেবে। এই ১০০ টাকা আপনি স্বপ্ন সুপার শপে কেনাকাটা করে পেমেন্ট দেওয়ার সময় ব্যবহার করতে পারবেন। অফারটির বেশ কিছু শর্ত রয়েছে যা আমরা এই পোস্টে আলোচনা করব।

শুধুমাত্র একটি ব্যাংক একাউন্ট থেকে প্রথম ২বার ১,৫০০টাকা করে অ্যাড মানি করলে ২৫টাকা করে সর্বমোট ৫০টাকা বোনাস ও একই সাথে ৫০টাকা করে সর্বমোট ১০০টাকার স্বপ্ন ডিসকাউন্ট কুপন পাবেন বিকাশ একাউন্টে। 

অর্থাৎ ১৫০০ + ১৫০০ = ৩০০০ টাকা এড মানি করতে হবে। শুধুমাত্র একটি ব্যাংক একাউন্ট থেকে ১,৫০০ টাকা করে ২বার অ্যাড মানি-তে ২৫ টাকা করে সর্বমোট ৫০ টাকা বোনাস পাবেন। বোনাসের পাশাপাশি ৫০ + ৫০ = ১০০ টাকা কুপন পাবেন।

গ্রাহক বোনাস ও কুপন পাবেন ৭ কার্যদিবসের মধ্যে। স্বপ্ন সুপারশপে ৩০০ বা তার বেশি এমাউন্টের পেমেন্ট বিকাশ করে এই বিশেষ কুপন ব্যবহার করা যাবে। স্বপ্নতে কেনাকাটার বিল বিকাশ করার সময় একটি কুপন সিলেক্ট করতে হবে। অফারটি ১৫ এপ্রিল শুক্রবারের জন্য প্রযোজ্য।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বিকাশ ১৫০ টাকা অফার এলো! (বোনাস+কুপন)

আরো জানিয়ে রাখছি, বিকাশ এই অফারের শর্ত যেকোনো সময় চেঞ্জ করতে পারে। আরও জানতে পারেন বিকাশের এই অফিসিয়াল ওয়েব পেজ থেকে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading