গুগলের আভ্যন্তরীণ সার্ভারেও এনক্রিপটেড মেসেজ আদানপ্রদান করবে জিমেইল

গুগলের ইমেইল সার্ভিস জিমেইলে এখন থেকে বাড়তি নিরাপত্তার জন্য সার্ভারভিত্তিক এনক্রিপশন ব্যবহৃত হবে। আর ব্যবহারকারীর কম্পিউটার এবং জিমেইল সার্ভারের মধ্যে ডেটা আদানপ্রদানের ক্ষেত্রে সবসময় সিক্যুরড এইচটিটিপিএস কানেকশন ব্যবহার করবে গুগল। ফলে নেটওয়ার্কের মাঝখানে থাকা কারো পক্ষে আপনার মেসেজ পড়া সম্ভব হবেনা। এর আগেও ডিফল্ট এইচটিটিপিএস সিস্টেম চালু ছিল, তবে এটি অপশনাল হিসেবে চালু বা বন্ধ করা যেত।

তবে এতদিন ব্যবহারকারীর ডিভাইস থেকে গুগলের সার্ভারে যাওয়ার পর ইন্টারনাল সার্ভার বা ডেটা সেন্টারের মধ্যে আদান-প্রদান হওয়ার সময় জিমেইলের মেসেজ আর এনক্রিপটেড থাকতনা। কিন্তু এখন থেকে জিমেইল সার্ভারের মধ্যে স্থান পরিবর্তনের ক্ষেত্রেও আপনার সকল মেসেজ এনক্রিপটেড রাখবে গুগল। জিমেইল ব্লগে এক পোস্টে এই তথ্য জানিয়েছে ওয়েব জায়ান্ট।

অবশ্য এর পরেও জিমেইল কিংবা গুগলের অন্যান্য সেবায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা কিংবা এনএসএ’র মত প্রকল্পের নজর থেকে এড়িয়ে যেতে পারবেনা গুগল। সরকারী প্রতিষ্ঠান থেকে তথ্য জানতে চাইলে তা বরাবরের মতই প্রকাশ করতে বাধ্য থাকবে কোম্পানিটি। তার পরেও, ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা বৃদ্ধির লক্ষ্যে এটি নিঃসন্দেহে ভাল একটি উদ্যোগ।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading