চীনে ১ মিলিয়ন প্রি-অর্ডার পেল নকিয়ার ‘এক্স’ এন্ড্রয়েড ফোন!

গুগলের এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন বাজারে আনতে বেশ কয়েক বছর সময় নিয়েছে নকিয়া। শেষ পর্যন্ত গত মাসে এক্স সিরিজের তিনটি এন্ড্রয়েড চালিত ফোন লঞ্চ করার ঘোষণা দেয় ফিনিশ কোম্পানিটি। যদিও এগুলো এন্ড্রয়েডের ফর্কড ভার্সনে চলে- অর্থাৎ এতে নকিয়ার কাস্টমাইজড ওএস ইনস্টল করা যেগুলো অফিসিয়ালভাবে এন্ড্রয়েড ব্র্যান্ডিং দাবী করেনা।

মোটামুটি এন্ট্রি লেভেলের এসব স্মার্টফোন বাজারে ফ্ল্যাগশিপ স্ট্যাটাসও নেবেনা। কিন্তু তারপরেও, নকিয়া এক্স সিরিজ হিট করার আভাস দিচ্ছে। চীনে মাত্র ৪ দিনের মধ্যে সেটগুলোর ১ মিলিয়ন (১০ লক্ষ) ইউনিট প্রি-অর্ডার সম্পন্ন হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় মোবাইল মার্কেট হচ্ছে চীন, যেখানে এন্ড্রয়েড নিয়ে খুব বেশি সুবিধা করতে পারছেনা গুগল। সেখানে এক্স সিরিজের মত মিড/লো রেঞ্জের ফোন নিয়ে নকিয়া ভাল অবস্থানে যাওয়ার সংকেত দিচ্ছে।

যদিও শীঘ্রই মাইক্রোসফটের মালিকানায় চলে যাবে এই ফিনিশ মোবাইল নির্মাতা, তার পরেও বাজার থেকে শেষ মুহুর্তে হাল ছাড়ছেনা লুমিয়া ম্যানুফ্যাকচারার। অফিসিয়ালভাবে গুগল প্লে স্টোর না দেয়া হলেও নকিয়া এক্স ফোন হ্যাক/রুট করে এতে গুগল প্লে সহ অন্যান্য সার্ভিস অ্যাপ ইনস্টল করা সম্ভব।

মার্চের ২৫ তারিখ থেকে চীনে বিক্রি শুরু হবে নকিয়া এক্স ফোন। দেশটিতে এন্ট্রি লেভেলের নকিয়া এক্স ফোনের দাম হবে ১২৪ ডলার এবং এক্সএল মডেলের মূল্য ১৫০ ডলার।

নকিয়া এক্স সিরিজের স্মার্টফোনগুলোর বিস্তারিত স্পেসিফিকেশন দেখতে চাইলে আমাদের এই পোস্টটি পড়তে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading