জাপানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে রোবট!

জাপানী বিজ্ঞানীরা এমন একটি রোবট নির্মাণের চেষ্টা করছেন যেটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথেষ্ট দক্ষ হবে। রোবটটিতে স্মার্ট কম্পিউটার প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে একে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদান করা হবে যা ইউনিভার্সিটি অব টোকিও’র অ্যাডমিশন টেস্ট দেবে।

গবেষক নরিকো অ্যারাই এর নেতৃত্বে জাপানের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স’ মানব মস্তিষ্কের মত কর্মক্ষম রোবোটিক বিকল্প নির্মাণ সম্ভব কিনা তা পরীক্ষা করার অংশ হিসেবে এই প্রকল্পটি হাতে নিয়েছে।

এই প্রোজেক্টটির নাম ‘ক্যান অ্যা রোবট গেট ইনটু দ্যা ইউনিভার্সিটি অব টোকিও?’ যা ২০১১ সালে শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি মানুষের মত দক্ষ না হয় তবে তা কেন হবেনা সেটাও খতিয়ে দেখবে ঐ গবেষক দল।

গত বছর তাদের আবিষ্কৃত একটি রোবট জাপানের সবচেয়ে বেশি প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মক-টেস্টে অংশ নিয়ে পাস করেছিল। কিন্তু তাতে এটি ৫০% এরও কম নম্বর পায়। এখন বিজ্ঞানীরা একে আরও উন্নত করার চেষ্টায় আছেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading