নগদ ক্যাশ আউট চার্জ কত? বিস্তারিত জানুন

নগদ ক্যাশ আউট চার্জ কত – এই বিষয়ে জানতে চেয়ে গুগলে সার্চ করে থাকেন অনেকেই। মূলত নগদ ক্যাশ আউট ফি সম্পর্কে জানতে তারা এই সার্চ করে থাকেন। এই পোস্টে আমরা নগদ ক্যাশ আউট এর খরচ সম্পর্কে বিস্তারিত জানবো। নগদ মোবাইল মেন্যু, *167# নাম্বারে ডায়াল করে নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যাবে। এছাড়া নগদ অ্যাপ ব্যবহারের মাধ্যমেও করা যাবে নগদ ক্যাশ আউট।

পার্থক্য রয়েছে নগদ অ্যাপ ও মোবাইল মেন্যু থেকে ক্যাশ আউটের খরচের মধ্যে। আমরা এই পোস্টে উভয় উপায়ে নগদ ক্যাশ আউট চার্জ সম্পর্কে জানবো।

*167# ডায়াল করে নগদ ক্যাশ আউট চার্জ

নগদ ইউএসএসডি কোড *167# ডায়াল করে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ১৫ টাকা চার্জ কাটা হবে। নগদ ইসলামিক একাউন্টের ক্ষেত্রেও একই ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে ইউএসএসডি ব্যবহার করে ক্যাশ আউটের ক্ষেত্রে।

নগদ মোবাইল মেন্যু ব্যবহার করে ক্যাশ আউট করা বেশ সহজ। নগদ মোবাইল মেন্যু ব্যবহার করে ক্যাশ আউট করতেঃ

  • *167# নাম্বারে ডায়াল করুন
  • এরপর Cash Out অপশনে প্রবেশ করতে 1 লিখে রিপ্লাই করুন
  • এরপর নগদ উদ্যোক্তার (অর্থাৎ নগদ এজেন্ট) নাম্বার প্রদান করুন
  • কত টাকা ক্যাশ আউট করতে চান, তার এমাউন্ট লিখে রিপ্লাই করুন
  • এরপর আপনার নগদ একাউন্টের পিন নাম্বার প্রদান করে ক্যাশ আউট সম্পন্ন করুন

অ্যাপ থেকে নগদ ক্যাশ আউট চার্জ

নগদ অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করতে প্রতি হাজারে ১২.৫০ টাকা চার্জ গুণতে হবে। নগদ ইসলামিক অ্যাপ এর এর ক্ষেত্রে এই প্রতি হাজারে ১৫ টাকা চার্জ প্রযোজ্য। 

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নগদ অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করতেঃ

  • নগদ অ্যাপে প্রবেশ করে নগদ উদ্যোক্তার নাম্বার এন্টার করুন বা কিউআর কোড স্ক্যান করুন
  • এরপর কত টাকা ক্যাশ আউট করবেন তার এমাউন্ট প্রদান করুন
  • নগদ একাউন্টের পিন প্রদান করে Next চাপুন
  • “Tao & hold to confirm / ট্যাপ করে ধরে রাখুন” অপশনে ট্যাপ করে ধরে রেখে ক্যাশ আউট এর প্রক্রিয়া সম্পন্ন করুন
nagad app

👉 বিকাশ একাউন্টে প্রতারণার হাত থেকে বাঁচতে করণীয়

অর্থাৎ অ্যাপ ব্যবহার করে নগদ ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১২.৫০ টাকা। ইউএসএসডি কোড ব্যবহার করে নগদ ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৫ টাকা।

নগদ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট সর্বনিম্ন ও সর্বোচ্চ অংক রয়েছে। নগদ থেকে সর্বনিম্ন ৫০টাকা ক্যাশ আউট করা যাবে। এছাড়া নগদ থেকে একবারে সর্বোচ্চ ২৫হাজার টাকা ক্যাশ আউট করা যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading