স্বল্প দামের আইফোন এসই ঘোষণা করল অ্যাপল

iphone se

আপনি যদি বাংলাটেক টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত পাঠক হয়ে থাকেন, তাহলে চার ইঞ্চি স্ক্রিনের আইফোন বাজারে আসার গুঞ্জনের কথা নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, গত ডিসেম্বরের সেই গুঞ্জনটি সত্যিই হয়ে গেল। গতকাল এক বিশাল প্রেস ইভেন্টে ৪ ইঞ্চি স্ক্রিনের ছোট আইফোন প্রকাশ করেছে অ্যাপল যার নাম আইফোন এসই।

নতুন আইফোন এসই এর ডিজাইন ঠিক আইফোন ৫এস এর মত। আর ক্ষমতা আইফোন ৬এস এর মত। চলুন দেখি এর স্পেসিফিকেশন।

  • ৪ ইঞ্চি আইপিএস এলসিডি (এলইডি ব্যাকলিট) ডিসপ্লে (৩২৬ পিপিআই, ৬৪০ x ১১৩৬পি)
  • আইওএস ৯.৩ অপারেটিং সিস্টেম, অ্যাপল এ৯ চিপসেট, ডুয়াল কোর ১.৮৪ গিগাহার্টজ সিপিইউ
  • ১৬জিবি/৩২জিবি স্টোরেজ, ২জিবি র‍্যাম। মেমোরি কার্ড স্লট নেই
  • ১২ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ১.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ, ফোরকে ভিডিও রেকর্ড
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এনএফসি, জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ, ফোরজি নেটওয়ার্ক
  • ১৬৪২ এমএএইচ ব্যাটারি, স্ট্যান্ডবাই টাইম ২৪০ ঘন্টা পর্যন্ত, টকটাইম ১৪ ঘন্টা পর্যন্ত

১৬জিবি ভার্সনের আইফোন এসই এর দাম হবে ৩৯৯ ডলার ও ৬৪জিবি ভার্সনের দাম ৪৯৯ ডলার। আইফোন এসই বাজারে আসবে মার্চের শেষ নাগাদ।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,323 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading