বন্ধ হয়ে যাচ্ছে র‍্যাপিডশেয়ার

rapidshare img

একসময়কার জনপ্রিয় অনলাইন ফাইল শেয়ারিং সাইট র‍্যাপিডশেয়ার বন্ধ হয়ে যাচ্ছে। সুইজারল্যান্ড ভিত্তিক এই কোম্পানিটি তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক নোটিশে বলছে, আগামী ৩১ মার্চ ২০১৫ তারিখে র‍্যাপিডশেয়ারের সকল একাউন্ট মুছে ফেলা হবে। একই সাথে সকল ব্যবহারকারীকে তাদের নিজ নিজ র‍্যাপিডশেয়ার একাউন্ট থেকে সংরক্ষিত ফাইল ডাউনলোড করে নেয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

rapidshare notice

অনলাইন ফাইল শেয়ারিং সাইট নিয়ে অন্যতম বড় অভিযোগ হচ্ছে কপিরাইট লঙ্ঘন। অনেক সময় এসব সাইটে লোকজন বিভিন্ন পাইরেটেরড কনটেন্ট শেয়ার করে থাকেন।

র‍্যাপিডশেয়ার এন্টি-পাইরেসি পলিসি গ্রহণ করার পর সাইটটির ব্যবহারকারী সংখ্যা দিন দিন কমে আসছিল। কোম্পানিটি মনে করছে সাইটটি চালানো এখন আর লাভজনক নয়।

২০১১ সালে প্রকাশিত এক প্রতিবেদনে টপ-থ্রি ফাইল শেয়ারিং সাইটের র‍্যাংকিং এ স্থান পায় র‍্যাপিডশেয়ার। তখন মেগাভিডিও ডটকম ও মেগাআপলোড ডটকমও ছিল সেই তালিকায়। যদিও বর্তমানে মেগাভিডিও এবং মেগাআপলোড উভয় সাইটই বন্ধ রয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading