মাত্র ২৫ ডলারে স্মার্টফোন বিক্রি করবে মজিলা!

mozill 25 dollar phoneফায়ারফক্স নির্মাতা সংস্থা মজিলা উন্নয়নশীল দেশগুলোর ক্রেতাদের আকৃষ্ট করতে মাত্র ২৫ ডলার মূল্যের স্মার্টফোন বিক্রির পরিকল্পনা করছে। বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ডিভাইসটির একটি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক ভার্সন প্রদর্শন করেছে মজিলা। ফোনটি ম্যানুফ্যাকচারের জন্য একটি চীনা কমদামী চিপ নির্মাতা কোম্পানি ‘স্প্রেডট্রাম’ এর সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এটি ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে চলবে। ডিভাইসটি তৈরি করবে জেডটিই।

বলাই বাহুল্য, কম খরচের এই ফোনটিতে খুব বেশি কাজ করা যাবেনা। এতে সীমিত পরিসরে কিছু অ্যাপ চালানো যাবে এবং ইন্টারনেট ব্রাউজ করা যাবে। এতে ৩.৫ ইঞ্চি স্ক্রিন, ডাব্লিউসিডিএমএ/এজ, কর্টেক্স এ৫ (এসসি৬৮২১) চিপসেট, ওয়াইফাই, ব্লুটুথ, ক্যামেরা, এফএম রেডিও, ৩.৫ ইঞ্চি স্ক্রিন প্রভৃতি থাকবে।

মজিলার উল্লিখিত স্মার্টফোনটি প্রকৃতপক্ষে একটি ‘ফিচারফোনের’ চেয়ে কিছুটা আপগ্রেডেড বলা যেতে পারে। তবে কোনো কোনো প্রযুক্তি বিশ্লেষক একে ‘বিশ্রী বা অশোভন ফিচারফোন’ হিসেবে অভিহিত করেছেন।

বাংলাদেশী মুদ্রায় দুই হাজার টাকার চেয়েও কম মূল্যের এই ফোনটি কবে নাগাদ বাজারে আসবে তা জানা যায়নি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,310 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading