ফেসবুকে আসছে ‘কাস্টমাইজড জেন্ডার’ ফিচার

সোশ্যাল নেটওয়ার্কিং কোম্পানি ফেসবুক সাইটটিতে ব্যবহারকারীদেরকে ‘পুরুষ’ ও ‘মহিলা’ অপশনের বাইরেও নিজদের মত করে ‘জেন্ডার’ বা লিঙ্গ পরিচয় প্রকাশ করার ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে। এই বিষয়টি নিয়ে বিভিন্ন গে ও ট্র্যান্সজেন্ডার অ্যাডভোকেসি গ্রুপের সাথে আলোচনা করে তারপর উক্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে ফেসবুক।

এর ফলে সাইটটিতে ‘মেল’ ও ‘ফিমেল’ জেন্ডার অপশনের পাশাপাশি ‘বাই-জেন্ডার, ট্র্যান্সজেন্ডার, এন্ড্রোজিনাস, ট্র্যান্সসেক্সুয়াল’ প্রভৃতি লিঙ্গ পরিচয়ও উপলভ্য হবে।

এছাড়া, ব্যবহারকারীরা ইংরেজিতে তাদের রেফারেন্সের সময় ‘হি/হিম’ নাকি ‘শি/হার’ ব্যবহৃত হবে তাও আগে থেকে বাছাই করে দিতে পারবেন। প্রাথমিকভাবে অপশনগুলো কেবলমাত্র যুক্তরাষ্ট্রের ইংরেজি (US English) ভাষায়ই ব্যবহার করা যাবে।

কাস্টম জেন্ডার ব্যবহারকারীদের জেন্ডার পরিচয় কারা কারা দেখতে পারবে সেটিও ইউজাররা ঠিক করে দিতে পারবেন।

ফেসবুকের কাস্টম জেন্ডার চালুর ব্যাপারে আপনার মতামত কী?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading