ফেসবুকের মত ইউজার প্রোফাইল ডিজাইন পরীক্ষা করছে টুইটার

মাইক্রোব্লগিং সাইট টুইটার বর্তমানে নতুন একটি প্রোফাইল ডিজাইন টেস্ট করছে যেটি দেখতে অনেকটাই ফেসবুক এবং গুগল প্লাসের ইউজার প্রোফাইলের মত। ম্যাশেবলের একজন এডিটর মঙ্গলবার টুইটারের এই ব্যাপক রদবদলকৃত প্রোফাইল পেজ দেখতে পান। এতে ব্যবহারকারীর মূল প্রোফাইল পিকচার এবং বায়োগ্রাফিক তথ্য বামপাশে দেখা যায়। ফেসবুক টাইমলাইনের মতই একটি হেডার ইমেজও রয়েছে টুইটারের নতুন প্রোফাইল ডিজাইনে।

পরীক্ষামূলক এই টুইট স্ট্রিমে টুইটার তার চিরাচরিত উলম্ব নকশা থেকে বেশ দূরে সরে এসেছে। এতে ফটো ও কনটেন্ট কার্ডের ওপরই বেশি নজর দেয়া হয়েছে।

কভার ফটোর নিচের দিকে ইউজারের টুইট, ফটো/ভিডিও, ফলোয়িং, ফলোয়ার, ফেভারিট এর সংখ্যা ও ভিউ লিস্টস মেন্যু যোগ করা হয়েছে। বেটা ভার্সনে থাকা এই প্রোফাইল পেজে দুই কলামে কনটেন্ট প্রদর্শিত হচ্ছে।

এই মুহুর্তে নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যবহারকারীর টুইটার প্রোফাইলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নতুন এই ডিজাইন। আশা করা যায় অদূর ভবিষ্যতে সবার জন্যই এটি লঞ্চ করা হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading