থ্রিজি চালুর পর দ্বিগুণ হল টেলিটকের গ্রাহক!

teletalk 3g ..তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক থ্রিজি চালু পর বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে গতি এসেছে। থ্রিজিতে যুক্ত হওয়ার পর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির গ্রাহক সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানা গেছে। টেলিটকের এমডি মুজিবুর রহমান বিডিনিউজ২৪.কমের সাথে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ২০১৪ সালের জানুয়ারিতে অপারেটরটির সাবস্ক্রাইবার সংখ্যা ৩০ লক্ষে উন্নীত হয়েছে।

২০১২ সালের মধ্য অক্টোবরে পরীক্ষামূলকভাবে থ্রিজি চালু করেছিল টেলিটক। তখন তাদের ১৪ লাখের মত গ্রাহক ছিল।

ইতোমধ্যে দেশের সকল বিভাগীয় শহরে এবং ১৬টি জেলায় টেলিটকের থ্রিজি পৌঁছে দেয়া হয়েছে। এই বছর আরও ১০ জেলায় তাদের থ্রিজি নেটওয়ার্ক স্থাপন করা হবে বলে জানিয়েছেন মুজিবুর রহমান।

বিটিআরসি’র তথ্য অনুযায়ী, বেসরকারি অপারেটরদের থ্রিজি লাইসেন্স দেয়ার পর গত সেপ্টেম্বর পর্যন্ত ১১ কোটি ১০ লাখের বেশি মোবাইল ফোন গ্রাহক ছিল। ২০১৩’র ডিসেম্বর নাগাদ এই সংখ্যা ১১ কোটি ৩৭ লাখের বেশি হয়।

তবে, বিটিআরসি সাইটের তথ্য অনুযায়ী, মোবাইল ও অন্য সকল প্রকার ইন্টারনেট সংযোগ কোম্পানির জমা দেয়া হিসেবমতে ৩১ ডিসেম্বর, ২০১৩ পর্যন্ত দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ১৪৬ জন। কিন্তু গত বছর ৩১ আগস্ট পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ১৮ জন। সুতরাং এই ৪ মাসে দেশে ইন্টারনেট গ্রাহক ৪ লাখ ৫৮ হাজার ৮৭২ জন কমেছে! এক্ষেত্রে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৪ লাখ ৬১ হাজার ৩৭০ জন।

এখানে বিটিআরসির সর্বশেষ হিসেব অনুযায়ী দেশের সকল মোবাইল অপারেটরের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করা হল। এখানে মিলিয়ন অংকে সংখ্যাগুলি দেয়া আছে। (১ মিলিয়ন = ১০ লাখ )

Operators Active Subscribers
GrameenPhone 47.110
Banglalink 28.838
Robi 25.380
Airtel 8.269
Citycell 1.365
Teletalk 2.822
Total 113.784

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading