এন্ড্রয়েড হচ্ছে বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত স্মার্ট ডিভাইস অপারেটিং সিস্টেম। এর ডেভলপার গুগল সফটওয়্যারটিকে বিনামূল্যে ব্যবহারের অনুমতি দেয়। এটি ওপেন সোর্স- অর্থাৎ একে আপনি একটি নির্দিষ্ট মাত্রায় কাস্টোমাইজ করে এন্ড্রয়েড ব্র্যান্ডিংয়ের ব্যানারে বাজারজাত করতে পারবেন।

আর এজন্যই বিভিন্ন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) কোম্পানি (যেমন স্যামসাং, সনি) তাদের স্মার্টফোন ও ট্যাবলেটে এন্ড্রয়েড ওএস ব্যবহার করে। মূল এন্ড্রয়েড সফটওয়্যারটির জন্য কোনো লাইসেন্স ফি চার্জ করেনা গুগল।

দ্যা গার্ডিয়ান জানাচ্ছে, গুগল মোবাইল সার্ভিস (জিএমএস) লাইসেন্স নেয়ার জন্য দরকারী সার্টিফিকেট পেতে কোনো কোনো কোম্পানির ছয় অংকের অর্থ খরচ করতে হয়।

পত্রিকাটি আরও লিখছে, বিশ্বের শতাধিক ছোট-বড় মোবাইল ডিভাইস নির্মাতাদের এই টেস্টিংয়ের পেছনে ৪০,০০০ থেকে ৭৫,০০০ মার্কিন ডলার খরচ হচ্ছে।

এক্ষেত্রে ৩০,০০০ ডিভাইসের জন্য ৪০,০০০ ডলার এবং ১০০,০০০ ডিভাইসের জন্য ৭৫,০০০ ডলার খরচ হতে পারে বলে জানা যায়। তবে জিএমএস লাইসেন্সিংয়ের এই খরচের বিষয়ে কোনো মন্তব্য করেনি গুগল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading