ইউটিউবে আসছে পেইড ভিডিও চ্যানেল ও মিউজিক সাবস্ক্রিপশন

YouTubeভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ফ্রি’তে বিভিন্ন কনটেন্ট দেখার পাশাপাশি টাকা খরচ করে প্রিমিয়াম ক্লিপ দেখার দিন আসছে সামনে। অন্তত সাম্প্রতিক আপডেট করা ইউটিউব এপ্লিকেশন সেদিকেই ইঙ্গিত করছে। গুগল ইস্যুকৃত ইউটিউব এপ আপডেটে এমন কিছু কোড পাওয়া গিয়েছে যা পেইড চ্যানেল সম্পর্কে আগাম জানান দেয়।

এন্ড্রয়েড পুলিশ সাইটের তথ্যানুযায়ী ইউটিউবের সর্বশেষ এন্ড্রয়েড ভার্সনে এই লাইন দুটি কোডকৃত পাওয়া যায়ঃ

“You can only subscribe to this paid channel on your computer.

You can only unsubscribe from this paid channel on your computer.”

অর্থাৎ ভবিষ্যতে ইউটিউবে কিছু চ্যানেল থাকবে যা দেখতে চাইলে আপনাকে অর্থ খরচ করতে হবে এবং সেগুলো শুধুমাত্র কম্পিউটার থেকে সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করা যাবে।

অবশ্য এর আগেও ইউটিউবে প্রিমিয়াম চ্যানেলের গুজব উঠেছিল। তখন এডএজ জানায় এসব চ্যানেলে মাস প্রতি ১ থেকে ৫ ডলার চার্জ প্রযোজ্য হতে পারে। আর বিজ্ঞাপন দেখানো বন্ধ বা চালু রাখা যাবে পেইড চ্যানেলে। তবে এক্ষেত্রে বিজ্ঞাপনহীন চ্যানেল স্বাভাবিকভাবেই একটু বেশি খরচ করতে পারে।

ইউটিউবে সরাসরি সম্প্রচারিত কোন অনুষ্ঠান দেখা, কনটেন্ট লাইব্রেরি এক্সেস করা এবং আরও বড় আকারে পে-পার-ভিউ প্রোগ্রাম দেখার সুযোগ এনে দিতে পারে পেইড চ্যানেল ফিচার। প্রাথমিকভাবে পরীক্ষামূলক চ্যানেলগুলো ২৫টি গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, গুগল আগামীতে সাবস্ক্রিপশন ভিত্তিক মিউজিক সার্ভিসও চালু করার পরিকল্পনা নিয়েছে। গুগল মিউজিকের অংশ হিসেবে ফিচারটি আসলেও এটি স্পটিফাই এবং এরকম অন্যান্য সেবার সাথে প্রতিযোগিতা করবে। এর মাধ্যমে গ্রাহকগণ একটি নির্দিষ্ট চার্জের বিনিময়ে গান ডাউনলোড ও প্লে করতে পারবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading