৪জি উপলক্ষে ফ্রি ইন্টারনেট অফার!

বাংলাদেশে ৪জি চালু হওয়া উপলক্ষে বিনামূল্যে ইন্টারনেট ডেটা অফার করছে গ্রামীণফোন, রবি ও এয়ারটেল। চলুন জেনে নিই অফারগুলোর বিস্তারিত।

গ্রামীণফোন ফ্রি ৪জি ইন্টারনেট অফার

গ্রামীণফোন গ্রাহকরা ১১০ টাকা দিয়ে বিদ্যমান সিম রিপ্লেস করে ৪জি সিম নিলে ১.৫জিবি ডেটা ফ্রি পাবেন, যা ২জি-৩জি-৪জি যেকোনো নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। এই ডেটার মেয়াদ ৭ দিন। গ্রাহকরা *121*1*4# ডায়াল করে তাদের ব্যালেন্স জানতে পারবেন।

রবি ফ্রি ৪জি ইন্টারনেট অফার

৪জি নেটওয়ার্কে থাকা রবি গ্রাহকরা ৪জি সিমযুক্ত ৪জি সেট থেকে একটানা ৪ দিন মোট ৪জিবি ফ্রি ৪জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রবিতে শুধুমাত্র ৪জি গ্রাহকরাই এই অফারটি পাবেন। এক্ষেত্রে পরপর ৪ দিন প্রতিদিন ১জিবি (প্রতিক্ষেত্রে ২৪ ঘন্টা মেয়াদ) ডেটা উপভোগ করা যাবে। অফারটি উপভোগ করার জন্য *123*44# নম্বর ডায়াল করতে হবে। ইন্টারনেট ব্যালেন্স জানার জন্য ডায়াল করুন *123*3*5# নম্বরে।

এয়ারটেল ফ্রি ৪জি ইন্টারনেট অফার

এয়ারটেল গ্রাহকরা বর্তমান সিম বদলে ৪জি সিম নিলে ২জিবি ফ্রি ইন্টারনেট ডেটা পাবেন, যার মেয়াদ ৭ দিন। সিম বদলানোর ৭২ ঘণ্টার মধ্যে বোনাস পাওয়া যাবে। ব্যালেন্স জানতে ডায়াল করুন *123*3*5# নম্বরে।

এছাড়া এয়ারটেলে ৩০ টাকার বেশি যেকোনো রিচার্জে পাবেন ১ জিবি 4G ডেটা বোনাস যা শুধুমাত্র ৪জি নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। একজন গ্রাহক সর্বোচ্চ ১০০ জিবি 4G বোনাস-এর সুবিধা গ্রহণ করতে পারবেন। ব্যালেন্স জানতে ডায়াল করুন *8444*88# নম্বরে।

বাংলালিংকের ৪জি বোনাস ডেটা অফার

এছাড়া বাংলালিংকে শুধুমাত্র পোস্টপেইড সিম রিপ্লেস করে ৪জি পোস্টপেইড সিম নিলে ৭ দিন মেয়াদে ২জিবি ফ্রি ডেটা পাওয়া যাবে।

আরও পড়ুনঃ রবি ৪.৫জি, জিপি ৪জি ও বাংলালিংক ৪জি সম্পর্কে যা আপনার জানা উচিত

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading