ডুয়াল সেলফি ক্যামেরার আসুস জেনফোন ৫ ফাঁস

টুইটার ব্যবহারকারী ইভান ব্লিস আসুস জেনফোন ৫ সিরিজের ফোনের কিছু ছবি ও স্পেসিফিকেশন ফাঁস করেছেন, যেখান থেকে জানা যাচ্ছে, আসুসের পরবর্তী এই স্মার্টফোনে দুটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং দুটি ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা থাকবে।

সেই সাথে চমৎকার সব হার্ডওয়্যার কম্বিনেশনও নিয়ে আসবে আসুস জেনফোন ৫ লাইট।

ইভান ব্লিস, যিনি আগে ইভলিকস নামে পরিচিত ছিলেন, সেই টুইটার ব্যবহারকারী আরও জানিয়েছেন, আসুস জেনফোন ৫ লাইটে এ ২১৬০ x ১০৮০ রেস্যুলেশনের ফুল এইচডি+ স্ক্রিন থাকবে (১৮:৯ অ্যাসপেক্ট রেশিও)। ফোনটি কালো, সাদা এবং লাল, এই তিন রঙে পাওয়া যাবে।

স্মার্টফোন মার্কেটে আসুস ক্রমেই নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিচ্ছে। তবে অন্যান্য প্রতিযোগী যেমন শাওমি, অপো ও স্থানীয় কোম্পানি সিম্ফোনি এবং ওয়ালটনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করার জন্য কোম্পানিটির আরও কিছু হিট আইটেম বাজারে আনতে হবে।

দেখা যাক জেনফোন ৫ সিরিজ কেমন সাড়া ফেলে। ফোনটির দাম ও রিলিজ ডেট জানতে অফিসিয়াল ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading