৩৭ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

৩৭ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি); বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর ওয়েবসাইট http://www.bpsc.gov.bd ঠিকানায় এই বিজ্ঞপ্তি পাওয়া যাচ্ছে। সরাসরি এই লিংক থেকে ৩৭ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ডাউনলোড করা যাবে।

পরীক্ষা দেয়ার জন্য আবেদন করতে চাইলে টেলিটকের সাথে সমন্বিত পিএসসির সাইট http://bpsc.teletalk.com.bd/ ভিজিট করুন। এছাড়া পিএসসির মূল সাইট থেকেও এ সঙ্ক্রান্ত কাজ সম্পন্ন করার লিংক পাওয়া যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ৩১-০৩-২০১৬ তারিখ সকাল ১০টা। আর আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময়ঃ ০২-০৫-২০১৬ তারিখ সন্ধ্যা ৬টা।

আবেদনের শেষ তারিখ নাগাদ User ID প্রাপ্তির ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে SMS করে ৭০০ টাকা ফি প্রদান করতে হবে। প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য এই ফি ১০০ টাকা করে প্রযোজ্য হবে।

৩৭তম বিসিএসের মাধ্যমে ১২২৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2298

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading