ফেসবুক ‘লাইক’ বাটনের নতুন ফিচার ‘রিঅ্যাকশনস’ আসছে সবার জন্য!

Facebook-Like-Button

ফেসবুকের লাইক বাটনে নতুন ফিচার ‘রিঅ্যাকশনস’ সবার জন্য চালু করার ঘোষণা দিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। নতুন এই বাটনগুলো ফেসবুকের মোবাইল ও কম্পিউটার উভয় ভার্সনেই পাওয়া যাবে।

মোবাইলে ফেসবুক ব্রাউজ করার সময় লাইক বাটনের উপর টাচ করে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিংবা কম্পিউটারে ফেসবুকের লাইক বাটনের উপর মাউস পয়েন্টার আনলে আপনি লাইক অপশনের পাশাপাশি আরও ৫টি নতুন বাটন পাবেন। এতে মোট ৬টি অপশন হবে।

facebook-reactions-update

 

এগুলো হচ্ছে – লাইক, লাভ, হাহা (হাসি), ওয়াও, স্যাড এবং অ্যাংরি। ‘ডিজলাইক’ বাটন না দিলেও ‘অ্যাংরি’ আইকন/ইমোটিকন ব্যবহার করে কোনো পোস্টের প্রতি আপনি আপনার রাগ প্রকাশ করতে পারবেন। এছাড়া ‘স্যাড’ আইকনের মাধ্যমে দুঃখ/সমবেদনা প্রকাশ করা যাবে।

অবাক করা কোনো পোস্ট বা খবর দেখলে ‘ওয়াও’ (Wow) বাটনের মাধ্যমে আপনার বিস্ময় প্রকাশ করতে পারবেন। আর অট্টহাসির মনোভাব প্রকাশ করতে ‘হাহা’ (Haha) আইকন তো আছেই! কোনো কিছু খুব ভালো লাগলে কিংবা ভালোবাসা প্রকাশ করতে ‘লাইক’ ও ‘লাভ’ বাটন ব্যবহার করতে পারেন।

ফেসবুক জানিয়েছে, এক বছরের বেশি সময় ধরে পরীক্ষানিরীক্ষা করার পর লাইক বাটনের পাশাপাশি অন্যান্য অনুভূতি প্রকাশের এই সুবিধাগুলো সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে কোম্পানিটি।

আশা করা যায় দুয়েকদিনের মধ্যেই সবার ফেসবুক একাউন্টেই চালু হবে নতুন এই অনুভূতি প্রকাশের সুবিধা।

 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading