শক্তিশালী ব্যাটারি ও চমৎকার ডিজাইন নিয়ে আসছে সস্তা শাওমি রেডমি ৩

xiaomi Redmi 3

চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি (Xiaomi) তাদের নতুন এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। শাওমি রেডমি ৩ মডেলের এই ফোনটি শক্তিশালী ৪১০০ এমএএইচ ব্যাটারি ও চমৎকার মেটাল বডি নিয়ে আসছে।

৫ ইঞ্চি (৭২০ x ১২৮০ পিক্সেল রেস্যুলেশন, ২৯৪ পিপিআই) স্ক্রিন বিশিষ্ট এই ফোনে থাকছে এন্ড্রয়েড ৫.১ ললিপপ ও এমআইইউআই ৭ ভিত্তিক অপারেটিং সিস্টেম, অক্টাকোর স্ন্যাপড্র্যাগন ৬১৬ প্রসেসর, ২জিবি র‍্যাম, ১৬জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, হাইব্রিড ডুয়াল সিম সাপোর্ট, ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট প্রভৃতি। এটি দেখতে অনেকটাই আইফোন ৬ সিরিজের মত। এতে শাওমি রেডমি নোট ৩ এর মত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই।

xiaomi Redmi 3 back

শাওমি রেডমি ৩ ফোনে পাবেন ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ফ্ল্যাশ ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ওজন মাত্র ১৪৪ গ্রাম। আজ থেকে শাওমি রেডমি ৩ স্মার্টফোন চীনে বিক্রি শুরু হয়েছে। এর দাম মাত্র ১০৫ ডলার যা বাংলাদেশি টাকায় ৮ হাজার ৩০০ টাকার মত। অবশ্য ফোনটি চীনের বাইরে কবে থেকে বিক্রি শুরু হবে তা এখনও জানা যায়নি। তারপরেও শীঘ্রই এটি চীনের বাইরে যেমন বাংলাদেশের বাজারে চলে আসবে বলে আশা করা যায়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading