সিম কার্ড বানাচ্ছে মাইক্রোসফট

microsoft sim

ব্যবহারকারীদের সহজে ইন্টারনেট সুবিধা দিতে সিম কার্ড বানাচ্ছে মাইক্রোসফট। এসব সিম উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে ব্যবহার করা যাবে। একই সাথে বিভিন্ন মোবাইল কোম্পানির সাথে চুক্তি করবে মাইক্রোসফট যার ফলে এসব সিম ব্যবহার করে সেসব মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হয়ে ইন্টারনেট ডেটা ব্যবহার করা যাবে।

এক্ষেত্রে ব্যবহারকারীরা মাইক্রোসফটের বিভিন্ন ডেটা প্ল্যান থেকে সুবিধাজনক খরচের ইন্টারনেট প্যাক কিনতে পারবেন। এজন্য সেলুলার ডেটা নামক একটি অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে ডেটা সংক্রান্ত সার্ভিস নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। এই সেবাটি কোন দেশে কখন শুরু হবে তা এখনও জানায়নি মাইক্রোসফট।

অবশ্য এর আগে অ্যাপলও তাদের আইপ্যাড ব্যবহারকারীদের জন্য অ্যাপল সিম কার্ড বাজারে এনেছে। মাইক্রোসফট সিমকার্ডও হয়ত সেভাবেই কাজ করবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading