মার্চে দুটি এন্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে এইচটিসি?

evleaks  htc new

এবছর মার্চ মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এইসটিসি বেশ কিছু নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দিতে যাচ্ছে। প্রযুক্তি বিশ্বের সবাই মনে করছেন, এতে এইচটিসি এম৯ উন্মোচন করা হবে।

কিন্তু সম্প্রতি ইভলিকস (ইভান ব্লাস) এর এক টুইট থেকে ধারণা করা হচ্ছে, মার্চে কমপক্ষে দুটি স্মার্টফোন ঘোষণা করবে এইচটিসি।

htc m9 leak 1

নতুন মডেলের সেই সেট দুটি দেখতে অনেকটা একই রকম হবে, তবে পূর্ববর্তী সেটগুলো থেকে তাদের ডিজাইন বেশ ভিন্ন হবে।

ফাঁস হওয়া ছবি দেখে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে, একটি ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এবং অন্যটিতে নেই। এতে আরও থাকতে পারে মেটাল বডি, ফ্রন্ট ফেসিং বুম সাউন্ড স্পিকার যা গত বছরের মিড রেঞ্জ ফোন ডিজায়ার আই’তে ছিল।

যতদূর খবর পাওয়া যাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সম্বলিত মডেলটিকে ‘হিমা আলট্রা’ বলা হচ্ছে যাতে থাকবে দুইটি ক্যামেরা, ৫ ইঞ্চি ফুল এইসডি ডিসপ্লে, আলট্রাপিক্সেল ২০ মেগা পিক্সেল ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading