স্যামসাং গ্যালাক্সি এস৬ এর সাথে আসছে চমৎকার সব অ্যাক্সেসরিজ?

samsung img abs

গ্যালাক্সি সিরিজের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে বেশ কিছু নতুন অ্যাক্সেসরি লঞ্চ করতে পারে স্যামসাং। ডিভাইসটির সাথে একগাদা বিল্ট-ইন ফিচার না দিয়ে বরং আলাদা আলাদা অ্যাক্সেসরির মাধ্যমে সুবিধাগুলো যুক্ত করতে পারে কোম্পানিটি। এমনটিই জানিয়েছে স্যামসাং ডিভাইসের ফ্যান সাইট স্যামমোবাইল।

এদের মধ্যে আছে সেকেন্ডারি ই-ইঙ্ক ডিসপ্লে। যখন আপনার ফোনের ব্যাটারি লো থাকবে তখন এটি আপনাকে বই পড়া এবং নোটিফিকেশন পরিবর্তনের সুবিধা দিবে যেমনটা ইওটা ফোন ২ তে আছে।

এছাড়া থাকছে ব্লাড সুগার পরিমাপ এবং হার্ট রেট পরিমাপ করার জন্য বিশেষ অ্যাক্সেসরি। এতে আরও আসতে পারে বিশেষ ক্যামেরা লেন্স যা প্রয়োজন অনুযায়ী সংযুক্ত ও বিচ্ছিন্ন করা যাবে। এ বছর মার্চে এ ফোনটি বাজারে আসবে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,310 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading