বিল গেটসের লোকহিতৈষী হয়ে ওঠার পেছনের গল্প

‘বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন’ হচ্ছে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মিলিন্ডা গেটসের দাতব্য সংস্থা। এটি গেটস ফাউন্ডেশন নামেও পরিচিত। ২০০০ সালে চালু হওয়া এই সংস্থাটি বিশ্বের সবচেয়ে বড় স্বচ্ছভাবে পরিচালিত প্রাইভেট ফাউন্ডেশন হিসেবে পরিচিত।

সংস্থাটি মূলত স্বাস্থ্যসেবার উন্নতি ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন নিয়ে কাজ করছে। আপনারা কি জানেন কীভাবে প্রতিষ্ঠিত হয় ‘বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন’? আসুন জানা যাক সেই কথা।

বিল গেটস সবসময় ভাবতেন কীভাবে পৃথিবীর সকল মানুষকে কম্পিউটার কানেকশনের মধ্যে আনা যায়। যাদের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং নিরাপত্তা আছে তারাই কেবল কম্পিউটার ব্যবহার করে তাদের জীবনকে আরও সাবলীল করতে পারেন। কিন্তু যাদের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না তাদের কাছে যোগাযোগ প্রযুক্তি কোন প্রয়োজনীয়তা সৃষ্টি করে না।

বিল গেটস প্রত্যন্ত অঞ্চলের মানুষের চাহিদা উপলব্ধি করতে একবার আফ্রিকা যান এবং সেখানে গিয়ে তিনি অনাহার, রোগে আক্রান্ত লোকদের ভোগান্তি দেখে চরমভাবে ব্যাথিত হন। এরপর তিনি তার স্ত্রীকে ফোন করে সেখানকার অভিজ্ঞতার কথা জানান। আর তখন থেকেই তার মনে সে সমস্ত জরা জীর্ণ সমস্যাগ্রস্থ লোকদের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন।

আর সেখান থেকেই বিল এবং মিলিন্ডা গেটস ফাউন্ডেসনের উৎপত্তি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,310 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading