বাংলাদেশে ভাইবার ও ট্যাংগো সাময়িকভাবে বন্ধ করে দিল বিটিআরসি (আপডেট: আবার চালু করা হয়েছে)

viber logo

বাংলাদেশে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে অনলাইন টেলিফোনি সেবা ভাইবার ও ট্যাংগো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) থেকে এই মর্মে লিখিত ও মৌখিক নির্দেশ জারি করা হয় বাংলাদেশে কর্মরত সকল মোবাইল ফোন অপারেটরের ওপর।

বিটিআরসি’র নির্দেশনা অনুযায়ী রোববার মধ্যরাত (শনিবার দিবাগত রাত) থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে ভাইবার এবং ট্যাংগো বন্ধ রাখতে বলা হয়। এর পর আরেক নির্দেশনায় ১৮ জানুয়ারি ২০১৫ রাত ১১:৫৯ পর্যন্ত ভাইবার এবং ট্যাংগো বন্ধ রাখতে বলেছে বিটিআরসি।

এ ব্যাপারে গ্রামীণফোন তাদের ওয়েবসাইটে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,

“গ্রামীণফোন এবং বাংলাদেশে কর্মরত অন্য সকল মোবাইল অপারেটর ১৮ জানুয়ারি, ২০১৫ তারিখ রাত ০০.৩১ ঘটিকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এর কাছ থেকে নিরাপত্তা জনিত কারনে ভাইবার এবং ট্যাংগো ম্যাসেজিং সেবা সাময়িকভাবে বন্ধ করার লিখিত ও মৌখিক আদেশ পেয়েছে। বিটিআরসি এর নির্দেশে বলা হয়েছে যে এই সেবাগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে এবং তা ১৮ জানুয়ারি ২০১৫ এর সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত বন্ধ রাখতে হবে। রবিবার সকাল ৮.৪৫ মিনিট থেকে ভাইবার বন্ধ করা হয়েছে। গ্রামীণফোন যোগাযোগের স্বাধীনতায় বিশ্বাস করে এবং এই ঘটনায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে।

পরবর্তীতে আরেকটি নির্দেশনায় বিটিআরসি মোবাইল অপারেটরদের ১৮ জানুয়ারি ২০১৫ রাত ১১:৫৯ পর্যন্ত ভাইবার এবং ট্যাংগো বন্ধ রাখতে বলেছে। সম্মানিত গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।”

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading