স্মার্টফোন অ্যাপের মাধ্যমে সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ!

এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমেই ডিএমপি (ঢাকা মহানগর পুলিশের) যে কোনো সেবা নিতে পারবেন জনগণ। এজন্য দরকার হবে একটি অ্যাপ, যা ইনস্টল করে  ডিএমপির কর্মকর্তাদেরকে ফোন নম্বর নিয়ে যোগাযোগ ও সেইসাথে ইমেইলও করা যাবে। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।

ডিএমপির অফিসিয়াল ফেসবুক পেজের এক স্ট্যাটাস থেকে জানা যায়, Dhaka Metropolitan Police নামে এই এন্ড্রয়েড স্মার্টফোন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সংস্থাটির বহুবিধ সেবা পাওয়া যাবে। এখানে ঐ স্ট্যাটাসটিতে উল্লিখিত সুবিধা সমূহ তুলে দেয়া হল। (অফিসিয়াল টেক্সট)

১)ঢাকার সকল থানার ওসি এবং ডিউটি অফিসারের নম্বর সহ এতে রয়েছে প্রতিটি থানার ঠিকানা এবং ম্যাপ। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ঢাকার যে কোন স্থান থেকে আপনি আপনার সবচেয়ে কাছের থানাটি সহজেই খুঁজে বের করতে পারবেন; সেই সাথে গুগল ম্যাপে আপনাকে সেই থানায় যাওয়ার পথও দেখিয়ে দেবে এটি।

২) ডিএমপির ফেসবুক পেইজে সহজেই যে কোন পোস্ট বা মেসেজ দেয়ার জন্যে এতে রয়েছে একটি ‘ফেসবুক বাটন’ যা আপনাকে সরাসরি ডিএমপির সর্বশেষ তথ্য ও সেবা সম্পর্কে জানতে সাহায্য করবে। জরুরী প্রয়োজনে ডিএমপির ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ এবং এ সম্পর্কিতে অন্যান্য তথ্য জানার জন্যে এতে সংযোজন করা হয়েছে একটা ‘ব্লাড বাটন’

৩) ডিএমপির নারী-সহায়তা বিভাগের বিভিন্ন সেবা পাওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন ‘নারী বাটন’টি।

৪)এছাড়াও ডিএমপি-ম্যাপ থেকে খুব সহজেই আপনি যে কোন থানার অবস্থান ছবি তুলে পাঠাতে পারবেন আপনার কোন বন্ধু বা নিকটজনকে।

৫) জরুরী প্রয়োজনে এই অ্যাপ্লিকেশনে থাকা যে কোন ফোন নম্বর আপনার কোন বন্ধুকে এসএমএস করতে পারবেন মাত্র এক ক্লিকেই। হঠাৎ রাস্তায় ঘটা কোন দুর্ঘটনায় ডিএমপির হটলাইনে জানানোর জন্যে এতে রয়েছে একটি ‘কুইক কনটাক্ট বাটন’ যা ব্যবহার করে সহজেই ঢাকা মেট্রোপলিটন পুলিশকে যে কোন তথ্য দেয়া যাবে সরাসরি ফোনে বা ইমেইলে। কোন অপরাধী সম্পর্কে পুলিশকে কোন তথ্য দেয়া বা ছবি পাঠানো কিংবা আপনার এলাকার কোন অপরাধ পুলিশকে জানাতে এখন আর কষ্ট করে থানায় আসতে হবে না, মাত্র একটি ক্লিকই যথেষ্ট।

৬) এছাড়াও এই অ্যাপ্লিকেশনটিতে ডিএমপির বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। খুবই ব্যবহার বান্ধব এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে যাবে বাংলা এবং ইংরেজি – দুই ভাষাতেই। আধুনিক এসব বৈশিষ্ট্যসম্পন্ন এই অ্যাপ্লিকেশনটি চালু করার মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নাগরিক সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। জনগনের হাতে সেবা পৌছে দিতে বাংলাদেশের কোন সরকারি সেবায় মোবাইল ফোন এপ্লিকেশনের ব্যবহারে এটিই প্রথম দৃষ্টান্ত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য এই এন্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি তৈরি করে দিয়েছেন বাংলাদেশের তরুন দুই কম্পিউটার প্রকৌশলী মো. তারিক মাহমুদ এবং মনসুর হোসেন তন্ময়।

যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড লিংক: http://goo.gl/UkdJoZ

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

বাংলাটেক টোয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক।
বিবিএ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং), এমবিএ (ফিন্যান্স);
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Articles: 2297

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading