এপ্রিলে আসছে আই স্ক্যানার যুক্ত স্যামসাং গ্যালাক্সি এস৫ ?

গত বছর টেক জায়ান্ট অ্যাপল তাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত আইফোন ৫এস নিয়ে প্রযুক্তি বাজারে হইচই ফেলে দিয়েছিল। তাই বলে তাদের মূল প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও থেমে থাকবার পাত্র নয়। দক্ষিণ কোরিয়ার এই ইলেকট্রনিকস জায়ান্ট এবছর এপ্রিল নাগাদ আই স্ক্যানার সমৃদ্ধ গ্যালাক্সি এস ফাইভ স্মার্টফোন বাজারে আনতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

স্যামসাংয়ের মোবাইল বিজনেস ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট লি ইয়ং হি ব্লুমবার্গ নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গ্যালাক্সি এস৫ মোবাইল এবং গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচের নতুন একটি ভার্সন একত্রে লঞ্চ করা হবে।

মিঃ লি আরও জানিয়েছেন গ্যালাক্সি এস ৪ এবং গ্যালাক্সি এস ৩ এর ডিজাইন অনেকটা একই রকম হলেও গ্যালাক্সি এস ফাইভের ক্ষেত্রে আরও ব্যাসিক ডিজাইনের দিকে অগ্রসর হবে কোম্পানিটি।

নতুন গ্যালাক্সি এস৫ এ মূলত ডিসপ্লে ও কভারের সম্মিলনের দিকে বিশেষভাবে নজর দেবে স্যামসাং।

গ্যালাক্সি সিরিজের স্মার্ট ডিভাইসসমূহ নিয়ে দারুণ ব্যবসায়িক সাফল্য লাভ করেছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি এস৪ বাজারে ছাড়ার ১ মাসের মধ্যে এর ১০মিলিয়ন ইউনিটের চ্যানেল সেলস সম্পন্ন হয়েছিল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading