ডাক্তারের সাথে সামনাসামনি কথা হবে গ্রামীণফোন ভিডিও ডক্টর সেবায়!

বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন তাদের হেলথলাইন সার্ভিসের সাথে এবার নতুন আরেকটি সার্ভিস যুক্ত করেছে। এটি হচ্ছে ভিডিও ডক্টর। জিপির হেলথলাইন সার্ভিস মোবাইল ফোনের মাধ্যমে সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা রোগীদের চিকিৎসা পরামর্শ ও সেবা দিয়ে থাকে। গ্রামীণফোনের যেকোনো গ্রাহক 789 নম্বরে কল করে যেকোনো সময় হেলথলাইন সার্ভিস পেতে পারেন

এতদিন এতে শুধু ডাক্তারের সাথে ফোনেই কথা বলা যেত। এখন হেলথলাইন চালু করতে যাচ্ছে একটি নতুন সুবিধা- ভিডিও ডক্টর। গ্রামীণফোন গ্রাহকরা হেলথলাইন ফিজিশিয়ানদের সাথে ভিডিও কলের মাধ্যমে সামনা সামনি কথা বলতে পারবেন।

সার্ভিস:

3G সংযোগ চালু থাকলে ও হ্যান্ডসেট এ ভিডিও কল করার সুবিধা থাকলে গ্রামীণফোন এর যেকোনো গ্রাহকই 789 নম্বরে ভিডিও কল করে এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন।

ট্যারিফ:

প্রতি মিনিট ১০ টাকা (১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য) + ১৫% ভ্যাট।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading