৫০০০ টাকা মূল্যের দোয়েল ল্যাপটপের বিস্তারিত স্পেসিফিকেশন

primary doel

আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করে থাকলে এতক্ষণে নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এর তৈরি দেশি ব্র্যান্ডের দোয়েল নেটবুকের প্রাইমারি-২১০২ মডেল বিক্রি হচ্ছে মাত্র ৫ হাজার টাকায়।

কয়েকটি নির্দিষ্ট সেলস সেন্টারে বুধবার পহেলা জানুয়ারি ২০১৪ থেকে সাশ্রয়ী মূল্যের এই নেটবুক পাওয়া যাচ্ছে। ঢাকায় গুলিস্তানে বিটিসিএলের ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার, গাজীপুরে টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) বিপণন সেন্টার এবং খুলনায় বিসিএল ওয়ান পয়েন্টে কম দামে এই নেটবুক কিনতে পারবেন। 

পোস্টের মধ্যে দেয়া ছকে জানব এর বিস্তারিত স্পেসিফিকেশনঃ

ডিসপ্লে

১০” এলসিডি (১০২৪ x ৬০০ পিক্সেল)

প্রসেসর

VIA ৮৬৫০ ৮০০ মেগাহার্জ

র‍্যাম

৫১২ মেগাবাইট

প্রধান চিপসেট

—-

গ্রাফিক্স

—-

স্টোরেজ এইচএইচডি

১৬ জিবি এনএএনডি ফ্লাশ

ডিভিডি রাইটার

নেই

অডিও

হ্যাঁ (ইন ফোকাস অডিও)

বিল্ট-ইন স্পিকার

হ্যাঁ

ওয়েবক্যাম

০.৩ মেগাপিক্সেল

ইথারনেট ল্যান

হ্যাঁ

ওয়াইফাই

৮০২.১১

ব্লুটুথ

নেই

ইউএসবি

৩ টি করে ইউএসবি ২.০

হেডফোন

হ্যাঁ

এইচএমআই

নেই

 কি-বোর্ড

৮৪টি বাটন (ইংলিশ এবং ফোনেটিক বাঙলা)

টাচ প্যাড

হ্যাঁ

ব্যাটারী

লি-পলিমার-১৮০০এমএএইচ

রং

৪টি

অপারেটিং সিস্টেম

উইন্ডোজ সিই ৬.০ / গুগল এন্ড্রয়েড

দাম

বর্তমানে হ্রাসকৃত বিক্রয়মূল্য ৫০০০ টাকা। পূর্বে ছিল ১০,৫০০ টাকা।

উপরোক্ত বিক্রয় কেন্দ্রসমূহে দোয়েল বেসিক ০৭০৩পি মডেলের উইন্ডোজ ৭/এক্সপি/উবুন্তু কম্প্যাটিবল ১০.১ ইঞ্চি স্ক্রিনের কম্পিউটার বিক্রি হচ্ছে ১৩,৩০০ টাকায়। ৩২০জিবি হার্ডডিস্কের এই ডিভাইসটির দাম ছিল ১৫,৫০০ টাকা। একই মডেলের ২৫০ জিবি স্টোরেজ সমৃদ্ধ নোটবুকের হ্রাসকৃত বিক্রয়মূল্য এখন ১৩,০০০ টাকায়।

এছাড়া দোয়েল স্ট্যান্ডার্ড ২৬০৩ মডেলের নোটবুক বিক্রি হচ্ছে ১৪ হাজার টাকায় (পূর্বমূল্য ২০ হাজার ৩০০টাকা),  অ্যাডভান্স-১৬১২ নোটবুক ১৪ হাজার টাকায়, আরেকটি ভার্সন অ্যাডভান্স ১৬১২ ২০ হাজার টাকায় এবং ১৬১২আই মডেল বিক্রি হচ্ছে ২১ হাজার টাকায়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading