মাত্র দশ মিনিটে আড়াই লাখ ফোন বিক্রি করল শাওমি!

চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। শাওমি রেডমি নোট ৩ ফোনের অভূতপূর্ব সাফল্যের পর রেডমি নোট ৪ বাজারে এনেও ব্যাপক সাড়া ফেলে দিয়েছে কোম্পানিটি। গতকাল থেকে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে শাওমি রেডমি নোট ৪ স্মার্টফোন। শাওমির নিজস্ব ওয়েবসাইট mi.com এবং ভারতের জনপ্রিয় ইকমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সোমবার দেশটিতে রেডমি নোট ৪ লঞ্চ করা হয়েছে।

বিক্রি শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে আড়াই লাখেরও বেশি রেডমি নোট ৪ স্মার্টফোন বিক্রি হয়ে যায় বলে জানিয়েছে শাওমি।

কোম্পানিটি দাবি করছে, ভারতের ইতিহাসে এখন পর্যন্ত এটাই সবচেয়ে কম সময়ে সর্বাধিক সংখ্যার স্মার্টফোন বিক্রির ঘটনা।

শাওমি রেডমি নোট ৪ স্মার্টফোনের স্পেসিফিকেশন চমৎকার, যা গ্রাহক আকর্ষণে টনিকের মত কাজ করেছে। ফোনটির মোট তিনটি ভার্সন বিক্রি হচ্ছেঃ

  • ২জিবি র‍্যাম, ১৬জিবি স্টোরেজ (দাম ৯,৯৯৯ রুপি বা ১৫০ ডলার)
  • ৩জিবি র‍্যাম, ৩২জিবি স্টোরেজ (দাম ১০,৯৯৯ রুপি বা ১৬৫ ডলার)
  • ২জিবি র‍্যাম, ১৬জিবি স্টোরেজ (দাম ১২,৯৯৯ রুপি বা ১৯০ ডলার)

শাওমি রেডমি নোট ৪ স্মার্টফোনের বিস্তারিত স্পেসিফিকেশন জানতে আমার এই পোস্টটি পড়ুন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,323 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading