নতুন নকিয়া ৬ এন্ড্রয়েড স্মার্টফোন এলো!

গত বছর মে মাসে মাইক্রোসফট তাদের কাছে থাকা নকিয়া ব্র্যান্ডের লাইসেন্স ফিনল্যান্ডের কোম্পানি এইচএমডি গ্লোবালের নিকট বিক্রি করে দিয়েছে। ফিনিশ এই প্রতিষ্ঠানটি আর দেরি করেনি। ২০১৭ সালের শুরুতেই এইচএমডি অত্যন্ত আত্নবিশ্বাসের সাথে নতুন এন্ড্রয়েড ফোন নকিয়া ৬ লঞ্চ করেছে। কোম্পানিটি বলেছে, তারা নকিয়া ব্র্যান্ডের নতুন একটি স্মার্টফোন বাজারে আনতে পেরে গর্বিত।

কী রয়েছে নকিয়া সিক্স স্মার্টফোনে? চলুন দেখা যাক।

  • ৫.৫ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন, ২.৫ডি কার্ভড গরিলা গ্লাস
  • স্ন্যাপড্রাগন ৪৩০ এসওসি প্রসেসর, ডলবি অ্যাটমস সাউন্ড
  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট
  • ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম, ফোরজি, ব্লুটুথ ৪.১, জিপিএস
  • এন্ড্রয়েড ৭.০ নোগাট অপারেটিং সিস্টেম, ৩০০০ এমএএইচ ব্যাটারি

অ্যালুমিনিয়াম ইউনিবডি ও চমৎকার ফিনিশিংয়ের নকিয়া ৬ চীনের বাজারে বিক্রি শুরু হয়েছে। ফোনটির দাম মাত্র ২৪৫ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার টাকার মত। নকিয়া ৬ কবে বাংলাদেশে আসবে তা এখনই বলা যাচ্ছেনা, তবে এলে তখন এর দাম হয়ত ১৯ থেকে ২০ হাজার টাকার মধ্যে থাকবে।

ভালো কথা, আপনি কি নকিয়া ৬ স্মার্টফোন কিনবেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading