Category প্রযুক্তি তথ্য – Page 246

স্যামসাং গ্যালাক্সি এস ফোর আসছে ১৪ই মার্চ

স্যামসাং এর বহুল আলোচিত ও জনপ্রিয় গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন সদস্য গ্যালাক্সি এস ফোর আসছে আগামী ১৪ই মার্চ। প্রযুক্তি সাইট দি ভার্জ তাদের বিশ্বস্ত সূত্র থেকে জেনে খবরটি প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, ঐদিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এক ইভেন্টে দক্ষিণ কোরীয় এই…

প্রাইভেসি পলিসি নিয়ে ইউরোপে চাপের মুখে গুগল

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্মকর্তারা ওয়েব কোম্পানি গুগলের বিরুদ্ধে ব্যবহারকারী গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ এনে এই গ্রীষ্মে আইনী ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে ফ্রান্সের প্রাইভেসি রেগুলেটর সিআইএনএল। গত মার্চ মাস থেকে গুগল তাদের পুরো প্ল্যাটফর্ম থেকে সার্চ এবং অন্যান্য সেবা সম্পর্কিত…

স্কাইপে চালু হল ভিডিও ম্যাসেজিং সুবিধা!

জনপ্রিয় ইন্টারনেট যোগাযোগ সেবা স্কাইপে নতুন ভিডিও ম্যাসেজিং ফিচার চালু হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে রেকর্ড করা ভিডিও ক্লিপ আদান প্রদান করতে পারবেন। এক্ষেত্রে প্রত্যেকটি ম্যাসেজ সর্বোচ তিন মিনিট দীর্ঘ হতে পারবে এবং প্রাপক অনলাইনে থাকাকালীন এগুলো বাজিয়ে (প্লে…

মিশরে ইউটিউব ব্লক না করার পক্ষে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আপীল

মিশরের টেলিযোগাযোগ মন্ত্রণালয় দেশটিতে ইউটিউব ব্লক না করে এতে এক্সেস চালু রাখার সিদ্ধান্ত চেয়ে আদালতে আপীল করেছে। গত সপ্তাহে মিশরের একজন বিচারক সেখানে গুগলের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং সাইট ৩০ দিনের জন্য ব্লক করে দেয়ার আদেশ দেন। মহানবী হযরত মুহাম্মদ…

মাইক্রোসফট পিসি ও ফোন অপারেটিং সিস্টেমের পরবর্তী আপডেট “উইন্ডোজ ব্লু”

মাইক্রোসফট নির্মিত কম্পিউটার এবং মোবাইল অপারেটিং সিস্টেমের পরবর্তী সফটওয়্যার আপডেটের নাম হবে “উইন্ডোজ ব্লু” (কোডনেম) যা প্ল্যাটফর্ম দুটি’কে স্বল্প খরচের বার্ষিক আপডেট শিডিউলের আওতায় নিয়ে আসবে। চলতি বছরের কোন এক সময় এটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম দিকে…

আবিষ্কৃত হল গুগল স্বয়ংক্রিয় গাড়ির সুলভ বিকল্প রোবটকার ইউকে !

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নতুন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যা গাড়িতে ব্যবহার করলে চালক ছাড়াও সেটি চলতে পারবে। ওয়েব জায়ান্ট গুগল অবশ্য ইতোমধ্যেই চালক বিহীন গাড়ি রাস্তায় নামিয়ে ব্যাপক হইচই ফেলে দিয়েছে, কিন্তু ইন্টারনেট ফার্মটির সেই প্রযুক্তি অনেক ব্যয়বহুল (প্রায়…

নিরাপদ ইমেইল, চ্যাট, ভয়েস-ভিডিও কল সেবা দেবে কিম ডটকমের মেগা

যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েব সেবা ব্যবহারের “বিপজ্জনক দিক” তুলে ধরতে গিয়ে ক্লাউড ফাইল শেয়ারিং সাইট মেগা প্রতিষ্ঠাতা কিম ডটকম টুইটারে বেশ কিছু টুইট পোস্ট করেছেন। এর মধ্যে সাম্প্রতিক এক বার্তায় তিনি তার টুইটার অনুসারীদের মার্কিন কোম্পানিগুলো থেকে অনলাইন সার্ভিস না নিতে…

অ্যাপল ‘আই ওয়াচের সাথে পাল্লা দিতে স্যামসাং আনছে স্মার্ট ওয়াচ’

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাং প্রতিদ্বন্দ্বী অ্যাপলের “আই ওয়াচ” এর সাথে পাল্লা দেয়ার জন্য “স্মার্ট ওয়াচ” তৈরি করতে যাচ্ছে। অফিসিয়াল কোন নিশ্চিতকরণ না এলেও বিভিন্ন প্রযুক্তি সংবাদ সংস্থা কিছু ফাঁস হওয়া স্ক্রিনশটের ভিত্তিতে এটাই মনে করছে। স্যামসাংয়ের নিজ দেশীয়…

এবার তৈরি হল স্বচ্ছ স্মার্টফোন!

তাইওয়ানের পলিট্রন টেকনোলোজিস তৈরি করেছে স্বচ্ছ স্মার্টফোন প্রোটোটাইপ। একটি মোবাইল ফোনে যতটুকু সম্ভব তার সর্বোচ্চ স্বচ্ছ হার্ডওয়্যার ব্যবহার করার চেষ্টা করেছে কোম্পানিটি। প্রাথমিক এই হ্যান্ডসেট মডেলে কোন নির্দিষ্ট অপারেটিং সিস্টেম ইনস্টল না করে শুধুমাত্র ডিভাইসটিতে তাদের মূল লক্ষ্য অর্থাৎ স্বচ্ছ…

হ্যাকিংয়ের শিকার হল স্বয়ং ফেসবুক!

গত জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক “অত্যন্ত জটিল” এক হ্যাকিং আক্রমণের শিকার হয়েছে বলে সাইটটির ব্লগে প্রকাশ করেছে। ১৬ ফেব্রুয়ারি শনিবারের ঐ পোস্টে কোম্পানিটি আরও দাবী করেছে যে, উক্ত হ্যাকের ঘটনায় কোন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি হয়নি। মার্কিন সোশ্যাল…

আমাদের যেকোনো প্রশ্ন করুন!