ফেসবুকের মধ্যেই ‘ইউটিউব’ বানাচ্ছেন জাকারবার্গ

facebook video hub j

ফেসবুক বেশ কিছুদিন ধরেই ভিডিও সেবা নিয়ে গুগলের ইউটিউবের সাথে প্রতিযোগিতায় নামার ইঙ্গিত দিচ্ছিল। আর এখন সোশ্যাল মিডিয়া কোম্পানিটি ফেসবুকের মূল ইউজার ইন্টারফেসের মধ্যেই সম্পূর্ণ আলাদা ভিডিও হাব চালু করল। পরীক্ষামূলক এই ফিচারটির মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা সাইটটির বিশেষ ‘ভিডিও’ সেকশনে ভিজিট করে ইউটিউবের মতই অন্যান্য ব্যবহারকারীদের আপলোডকৃত ভিডিও দেখতে পারবেন।

videos-section

ফেসবুকের এই ভিডিও হাবে ইউটিউবের সাইডবারের মত ভিডিও সাজেশন পাওয়া যাবে। সাথে থাকছে পপ-আউট ভিডিও ভিউয়ার ও বুকমার্ক অপশন।

অবশ্য, ইউটিউবের সাথে ভিডিও নিয়ে পাল্লা দেয়া মোটেই সহজ হবেনা, যেহেতু গুগলের সেবাটি ইতোমধ্যেই বিশাল ব্যবহারকারীগোষ্ঠী পেয়ে গেছে। ইউটিউবের জন্য ডেডিকেটেড কনটেন্ট নির্মাতাও রয়েছেন যারা সাইটটি থেকে আয় করে থাকেন। তবে ফেসবুকও হয়ত ভবিষ্যতে এরকম কোনো সুযোগ দিয়ে ইউজারদের আকর্ষণ করবে। দেখাই যাক।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

বাংলাটেক টোয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক।
বিবিএ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং), এমবিএ (ফিন্যান্স);
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Articles: 2297

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading