এন্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ মেসেজের ব্যাকআপ নিন গুগল ড্রাইভে

দিন দিন আপনি যতটাই স্মার্টফোন নির্ভর হয়ে উঠছেন আপনার গুরুত্বপূর্ণ ডেটা ফোন হারানোর সাথে সাথে হারিয়ে যাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাচ্ছে। আপনি হয়ত জানেন, হোয়াটসঅ্যাপ এর মেসেজগুলো সাধারণত এদের সার্ভারে সংরক্ষিত থাকেনা। ফলে আপনি ডিভাইস পরিবর্তন করলে আপনার চ্যাট হিস্ট্রি হারানোর সম্ভাবনা থাকে।

যদিও এন্ড্রয়েডে এ ধরনের ডেটা ব্যাকআপ রাখার বিল্ট-ইন ব্যবস্থা আছে। তবে শীঘ্রই এন্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের মেসেজ, প্রোফাইল প্রভৃতি তথ্য নিয়ে কিছুটা নিশ্চিন্ত থাকার একটা উপায় পাবেন। কেননা ডেটা ব্যাকাপের জন্য গুগল ড্রাইভ এর সাথে চুক্তি করেছে হোয়াটসঅ্যাপ। এ চুক্তির আওতায় হোয়াটসঅ্যাপের ৯০০ মিলিয়ন ব্যবহারকারী তাদের ডেটা নিরাপদে রাখতে পারবেন।

এতে চ্যাট হিস্ট্রি, ভয়েস ম্যাসেজ, ফটো ও ভিডিও ব্যাকআপ রাখা যাবে। আপনি সকল ডেটা আপনার নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল দেয়ার পর রিস্টোর করতে পারবেন।

সবার জন্য এই ফিচারটি চালু হতে আরও বেশ কয়েক মাস সময় লাগবে। সুতরাং নিয়মিত আপনার হোয়াটসঅ্যাপ সেটিংস চেক করুন। আর গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপ ডেটা ব্যাকআপ রাখা ও রিস্টোর করার পদ্ধতি এই অফিশিয়াল লিংকে দেখুন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading