ফেসবুক নিউজফিডে এলো ৩৬০ ডিগ্রি ভিডিও

360-in-news-feed

ফেসবুকের মোবাইল এবং ডেস্কটপ উভয় ভার্সনই এখন থেকে ৩৬০ ডিগ্রি ভিডিও সাপোর্ট করবে। আপনি আপনার মোবাইল বিভিন্ন দিকে ঘুরিয়ে অথবা ট্যাপ-এন্ড-ড্র্যাগ করে এই ৩৬০ ভিডিও দেখতে পারবেন। ডেস্কটপের ক্ষেত্রে ক্লিক এবং ড্র্যাগ করে দেখা যাবে।

 

ফেসবুক বলছে এ ধরনের সুবিধার ঘোষণা কোন অপ্রত্যাশিত কিছু নয় কেননা ফেসবুক গত বছর এফ ৮ সম্মেলনে স্ফেরিকাল ভিডিও আসার কথা জানিয়েছিল এবং এটা কেবল মাত্র সময়ের ব্যাপার ছিল, তার উপর কোম্পানিটি গত বছর ভার্চুয়াল রিয়্যালিটি ডিভাইস নির্মাতা অক্যুলাস কিনেছিল।

এ ধরনের পদক্ষেপ এটাই প্রমাণ করে যে কোম্পানিটি ভিডিওর ব্যাপারে কতটা মনোযোগী। শুধু নতুন এই ৩৬০ ডিগ্রি ভিডিও সুবিধাই নয় বরং আরও বেশ কিছু জিনিস যেমন পপ আউট ভিডিও ফিচার আনা এবং ব্যবহারকারীদের নিউজফিড থেকে ইনভ্যালিড কপিরাইট সম্বলিত ভিডিও সরানোর প্রচেষ্টা ইত্যাদিও লক্ষণীয়।

এন্ড্রয়েড এবং ওয়েবে ৩৬০ ডিগ্রি ভিডিও সুবিধা খুব দ্রুতই আসবে তবে এটা সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরারে উপলভ্য নয় এবং আইওএস ব্যবহারকারীদের এটি পেতে এখনো বেশ কিছু দিন সময় অপেক্ষা করতে হবে।

এখানে কিছু ৩৬০ ডিগ্রি ভিডিওর লিঙ্ক দেয়া হল  Star Wars: The Force Awakens, Discovery, GoPro, LeBron James & Uninterrupted, Saturday Night Live, এবং VICE.

এদিকে ইউটিউব বলছে তারাও ৩৬০ ডিগ্রি ভিডিও চালুর কথা ভাবছে। টেস্ট হিসাবে আপনি এই ইউটিউব ভিডিওটি বিভিন্ন এঙ্গেল থেকে দেখতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,424 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2303

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading