গ্যালাক্সি এস ৬ এর ‘আয়রন ম্যান এডিশন’ আনছে স্যামসাং!

Galaxy-S6-edge-Iron-Man-Limited-Edition

স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন গ্যালাক্সি এস ৬ এজ এর নতুন একটি ভার্সন আসছে। ব্লকবাস্টার মুভি ‘অ্যাভেঞ্জারসঃ এইজ অব অলট্রন’ উদযাপন উপলক্ষ্যে স্যামসাং ও  মার্ভেল স্টুডিও একজোট হয়ে ‘গ্যালাক্সি এস ৬ এজ আয়রন ম্যান লিমিটেড এডিশন’ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। ডিভাইসটিতে থাকছে আয়রন ম্যান স্টাইলের থিম, কাস্টম ফন্ট, আইকন ও বিশেষ ডায়ালার ইন্টারফেস যা আপনাকে সব সময় সাইফাই জগতের কথা মনে করিয়ে দেবে।

লাল ও সোনালী রঙের মেটাল ফিনিশিং সমৃদ্ধ এই ফোনটির সাথে রয়েছে একটি ক্লিয়ার কভার ও ওয়্যারলেস চার্জার। আর ফোনটির মূল স্পেসিফিকেশন অরিজিনাল গ্যালাক্সি এস৬ এজ এর মতই।

gs6 iron man

২৭ মে থেকে কোরিয়ায় বিক্রি শুরু হবে গ্যালাক্সি এস ৬ এজ আয়রন ম্যান লিমিটেড এডিশন স্মার্টফোন। জুনে এটি চীন ও হংকং’য়ের বাজারে পাওয়া যাবে। ডিভাইসটির দাম এখনও জানা যায়নি।

আপনি যদি ইতোমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস৬ কিনে থাকেন, তাহলে আপনার ফোনের জন্য অ্যাভেঞ্জারস থিম ডাউনলোড করে নিতে পারেন। ৩১ জুলাইয়ের মধ্যে এই অফিশিয়াল লিংক থেকে অ্যাভেঞ্জারস স্টাইলের থিম ডাউনলোড করে নিন।

মার্চের শুরুতে নতুন দুই মডেলের গ্যালাক্সি এস ৬ প্রকাশ করেছে স্যামসাং। একটি হচ্ছে ‘গ্যালাক্সি এস৬ এজ’ এবং অপরটি ‘গ্যালাক্সি এস৬’। সেইসঙ্গে জিএস৬ নিয়ে স্যামসাং ভক্তদের দীর্ঘদিনের কৌতুহলেরও অবসান ঘটে।

‘গ্যালাক্সি এস৬ এজ’ এবং ‘গ্যালাক্সি এস৬’- উভয় ডিভাইসেই থাকছে ৫.১ ইঞ্চি কোয়াড এইচডি (২৫৬০ x ১৪৪০পি, ৫৭৭ পিপিআই) সুপার অ্যামোলেড ডিসপ্লে, কোয়াডকোর প্রসেসর, ৩জিবি ডিডিআর ফোর র‍্যাম, ৩২/৬৪/১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, এন্ড্রয়েড ললিপপ ওএস প্রভৃতি। তবে এর ব্যাটারি নন-রিমুভেবল এবং ডিভাইসগুলোতে কোনো মেমোরি কার্ড ব্যবহার করা যাবেনা।

গ্যালাক্সি এস৬ এর পেছন দিকের ক্যামেরাটি হবে ১৬ মেগাপিক্সেল, যাতে থাকবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.9 শুটার। আর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় পাবেন f/1.9 শুটার ও রিয়েল টাইম এইচডিআর।

স্যামসাং গ্যালাক্সি এস৬ সিরিজের এই ডিভাইসদুটিই হবে কোম্পানিটির প্রথম ফ্ল্যাগশিপ ফোন যেগুলো কিনা মেটাল বডি নিয়ে আসবে। ডিভাইসগুলোতে রয়েছে ১.৫ ও ২.১ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর।

গ্যালাক্সি এস ৬ এজ মডেলে ব্যাটারি দেয়া হয়েছে ২৬০০ এমএএইচ অপরদিকে গ্যালাক্সি এস৬ এর ব্যাটারিটি ২৫৫০ এমএএইচ।

স্যামসাং গ্যালাক্সি এস ৬ মডেলের ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই পোস্টটি দেখুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading