সনি আনছে নতুন এন্ড্রয়েড ফোন ‘এক্সপেরিয়া ই৪’

Xperia-E4

মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে নতুন প্রতিযোগী মোবাইল নিয়ে আসার ঘোষণা দিল সনি। কোম্পানিটি আজ এক্সপেরিয়া ই৪ মডেলের মধ্যম দামের একটি এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছে।

স্টাইলিশ এই ডিভাইসে থাকছে ৫ ইঞ্চি (৯৬০ x ৫৪০পি) স্ক্রিন, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‍্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রভৃতি।

সনি এক্সপেরিয়া ই৪ ফোনে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এর ২৩০০ এমএএইচ ব্যাটারি একবার ফুল-চার্জ করে ফোনটি ২ দিন ভালভাবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সনি। এছাড়া ‘স্ট্যামিনা’ ও ‘আল্ট্রা স্ট্যামিনা’ ব্যাটারি সেভিং মুড চালু করলে এই ব্যাকআপ টাইম আরও বৃদ্ধি পাবে।

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাজারে আসবে সনি এক্সপেরিয়া ই৪ হ্যান্ডেসেট। এটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। থাকবে ডুয়াল সিম ভার্সনও। তবে ফোনটির দাম কত হবে তা জানায়নি সনি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading