৩ মিনিটেই বিক্রি শেষ হয়ে গেল শাওমি ‘এমআই নোট’ এন্ড্রয়েড ফোন

মাত্র ৩ মিনিটে বিক্রি হয়ে গেল শাওমি (Xiaomi) এমআই নোট এবং এমআই নোট প্রো এন্ড্রয়েড স্মার্টফোনের সকল ইউনিট। মঙ্গলবার ডিভাইসদুটি বিক্রি শুরুর করার সাথে সাথেই এর প্রথম ব্যাচের সবগুলো ইউনিট বিক্রি হয়ে যায়। তবে ঠিক কতগুলো ডিভাইস বিক্রি হয় সেই সংখ্যা জানায়নি শাওমি।

এবার জানুয়ারির শুরুতে শাওমি’র সিইও লি-জান বলেন ২০১৪ সালে কোম্পানিটির প্রি ট্যাক্স সেলস ১২.১ বিলিয়নে পৌছেছে যা ২০১৩ এর থেকে ১৩৫% বেশি।

২০১৪ তে সারাবিশ্বে চীনা কোম্পানি শাওমি’র ৬১ মিলিয়ন স্মার্টফোন শিপমেন্ট করা হয়। লেনোভো এবং হুয়াই এর পর চায়না মার্কেটে এই কোম্পানিটির অবস্থান। বর্তমানে এটি বিশ্বের তৃতীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি। এর আগে শুধু অ্যাপল এবং স্যামসাং রয়েছে।

এমআই নোট এবং এমআই নোট প্রো তে আছে ৫.৭ ইঞ্চি স্ক্রিন। এমআই নোট প্রো ডিভাইসে ২কে ডিসপ্লে এবং স্ট্যান্ডার্ড ভার্সনে রয়েছে ১০৮০পি ফুল এইচডি স্ক্রিন।

ডিভাইসদুটো সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের এই পোস্টটি দেখুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading