হরতালে পিছিয়ে গেল ৫ ও ৬ নভেম্বরের জেএসসি-জেডিসি (২০১৪) পরীক্ষা

jsc 2014 img

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আবারও পিছিয়ে গেল ২০১৪ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ৫ নভেম্বরের (বুধবারের) পরীক্ষা হবে ১৯ নভেম্বর। আর ৬ নভেম্বরের (বৃহস্পতিবারের) পরীক্ষা হবে ২০ নভেম্বর। ঐ দুই দিনই পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে।

আজ ৩ নভেম্বর সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।

এর আগে একই কারণে ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠেয় ২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর এবং ৩ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

 

সূত্রঃ প্রথম আলো, বিডিনিউজ২৪ ডটকম

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

বাংলাটেক টোয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক।
বিবিএ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং), এমবিএ (ফিন্যান্স);
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Articles: 2297

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading