হরতালে পিছিয়ে গেল ২০১৪ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা

jsc 2014 img

২ ও ৩ নভেম্বর অনুষ্ঠেয় ২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা জামায়তে ইসলামীর ডাকা হরতালের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর এবং ৩ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় প্রেস ব্রিফিং করে এই তথ্য জানিয়েছেন শিক্ষাসচিব মোঃ নজরুল ইসলাম খান।

২ নভেম্বর জেএসসি’র বাংলা প্রথম পত্র এবং জেডিসি’র কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা ছিল। নতুন সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা ৭ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আর ৩ নভেম্বর জেএসসি’র বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসি’র আত-তাওহীদ ওয়ালফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা ছিল। নতুন সময়সূচী অনুযায়ী ১৪ নভেম্বর জেএসসির বাংলা দ্বিতীয় পত্র (৫০ মার্কস) পরীক্ষাটি সকাল ৯টায় শুরু হয়ে ১১টায় শেষ হবে। জেডিসির পরীক্ষাটি ৯টা থেকে ১২টা পর্যন্ত চলবে।

২ নভেম্বর থেকে ২০১৪ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এতে প্রায় ২১ লাখ পরীক্ষার্থী অংশ নেবে। গত বছরও হরতালের কারণে জেএসসি-জেডিসির কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়।

সূত্রঃ প্রথম আলো, বিডিনিউজ২৪ ডটকম

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading