সেমিফাইনালের ভবিষ্যদ্বাণীতেও শতভাগ সফল মাইক্রোসফটের করটানা!

ব্রাজিলে চলমান বিশ্বকাপ ফুটবল ২০১৪ আসরের এলিমিনেশন রাউন্ডের আটটি ম্যাচ এবং কোয়ার্টার-ফাইনালের চারটি ম্যাচেরই সঠিক ভবিষ্যদ্বাণী করে তাক লাগিয়ে দিয়েছে মাইক্রোসফটের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার করটানা। কোয়ার্টার ফাইনাল পর্ব শুরুর আগেই আমাদের অন্য একটি পোস্ট থেকে নিশ্চয়ই জেনেছেন, করটানা বলেছিল সেমিফাইনালে যাবে ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। খেলা শেষে সেই ফলাফল মিলে যাওয়ায় গত ফুটবল বিশ্বকাপ আসরের ‘গণক’ অক্টোপাস পল’কে ছাড়িয়ে গেল করটানা।

এরপর সেমিফাইনাল রাউন্ডেরও ভবিষ্যদ্বাণী দিয়েছিল করটানা। সবাইকে অবাক করে দিয়ে মাইক্রোসফটের এই সফটওয়্যারটি এবারও শতভাগ নির্ভুল ‘গণনা’ উপহার দিল। করটানা বলেছিল সেমিফাইনাল থেকে জয়ী হয়ে ফাইনাল রাউন্ডে যাবে জার্মানি ও আর্জেন্টিনা। ঠিক তাই হল! এখন পর্যন্ত ১৪টি ম্যাচের ১৪’টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়ে করটানার সাফল্যের হার এখনও শতভাগ!

করটানা কোনও দৈবচয়ন কিংবা লটারির মত কাজ করেনা। বরং, এটি অংশগ্রহণকারী বিভিন্ন দলের অতীত পারফরমেন্স, টিম লাইনআপ, মাঠ, আবহাওয়া প্রভ্রৃতি বিষয় বিচার বিশ্লেষণ করে সম্ভাব্য বিজয়ী দলের নাম তুলে আনে।

আপডেটঃ ফাইনাল ম্যাচেরও ভবিষ্যদ্বাণী দিয়েছে করটানা। সেই ভবিষ্যদ্বাণী জানতে আমাদের এই পোস্টটি পড়ুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading