মা দিবসে মাকে উপহার দেওয়ার মতো কিছু স্মার্টফোন

মা দিবসে মাকে বিশেষ কিছু দিতে প্রস্তুত? যদি আপনি এখনো মায়ের জন্য কিছু না কিনে থাকেন এবং মাকে একটি স্মার্টফোন দিতে চান তাহলে এই সাজেশন আপনার জন্যই।

ফ্ল্যাগশিপ: স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজ এন্ড্রয়েড এর ফ্লাগশিপ হিসেবেই বিবেচিত।
আর গ্যালাক্সির ফ্লাগশিপ হলো এস ফাইভ। আপনার মায়ের স্বাস্থ নিয়ে চিন্তিত থাকেন?তাহলে এস ফাইভ তার জন্যই।

কারন তাতে আছে বিল্ট ইন হার্ট রেট মনিটর যা গিয়ার ফিটের সাথে চমতকার কাজ করে। সাথে বিশেষ ওয়ান হ্যান্ডেড মোড।

প্রিমিয়াম: এইচটিসি ওয়ান (এম এইট) কে এন্ড্রয়েড এর ক্লাসিক বলা যায়। হাল্কা পাতলা গড়ন,মসৃণ এলুমিনিয়াম বডি একে সত্যিই আকর্ষণীয় করে তুলেছে। এর ব্লিংকফিড এপ দ্বারা সব নিউজ পেয়ে আপনার মা আপ টু ডেট থাকবে। মোটকথা এটা এমন সেট যা আপনার মা ভালোবাসতে বাধ্য।

moto x smartphoneকাস্টম ফিট: যে মায়েরা নির্দিষ্ট রং বা স্টাইল ভালোবাসেন তাদের জন্য আছে মোটোরোলার মোটো এক্স। বিভিন্ন রং এর মোটো এক্স এর সাথে মিলিয়ে আপনি তাকে বিভিন্ন অনুসঙ্গ ও দিতে পারেন।

Moto-Gবাজেট বান্ধব: মাকে অনেক ভালোবেসে একটা হাই এন্ড ফোন দিতে চান, কিন্তু সামর্থ নেই। আপনার জন্য আছে মোটো জি। যদিও এর বৈশিষ্ট্য সীমাবদ্ধ, তবে ২০০ ডলারের ও কম দামে মায়ের জন্য এটা হবে সেরা উপহার।

কমদামে বেশি কিছু: আপনি যদি সবচেয়ে কম দামে মাকে হাই এন্ড ফোনের স্বাদ দিতে চান তবে গুগলের নেক্সাস ফাইভ আপনার জন্যই। মিড রেঞ্জারের দামে মাকে দিয়ে দিতে পারেন হাই এন্ডার।

শেষ কথা: মাকে মা দিবসে যা ই দেন না কেন,মায়ের প্রতি ভালোবাসা যেন একদিনের মধ্যে সীমাবদ্ধ না হয়ে যায়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

বাংলাটেক গেস্টস
বাংলাটেক গেস্টস

বাংলাটেক টোয়েন্টিফোর ডটকমে যে কেউ চাইলে তাঁর পোস্ট প্রকাশ করতে পারেন। লেখা পাঠাতে চাইলে অনুগ্রহ করে যোগাযোগ করুন এই ইমেইলেঃ [email protected] অথবা www.facebook.com/Banglatech24 ফেসবুক পেইজে মেসেজ দিন।

Articles: 41

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading