২০ মেগাপিক্সেল ক্যামেরা ও উইন্ডোজ ফোন ৮.১ নিয়ে আসছে নকিয়া লুমিয়া ৯৩০

মাইক্রোসফট বিল্ড কনফারেন্স ২০১৪ ইভেন্টে উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেম ও নতুন একাধিক নকিয়া লুমিয়া ডিভাইস ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে লুমিয়া ৯৩০ মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি উইন্ডোজ ফোন ৮.১ ওএসে চলবে।

নকিয়া লুমিয়া ৯৩০ ফোনে থাকবে ৫ ইঞ্চি ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, ২০ মেগাপিক্সেল ক্যামেরা, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রভৃতি। স্মার্টফোনটিতে আরও রয়েছে ২.২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৮০০ কোয়াড প্রসেসর।

নকিয়া লুমিয়া ৯৩০ চলতি বছর জুনে ইউরোপের বাজারে যাত্রা শুরু করবে। এর দাম ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার। তবে অন্যান্য দেশে সেটটি কবে নাগাদ বিক্রি শুরু হবে তা জানায়নি নকিয়া।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading