আইসিসি টি২০ বিশ্বকাপ ২০১৪ ফ্ল্যাশ মব নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাজিমাত!

cu flash mobআইসিসি টি-টোয়েন্টি ২০১৪ বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ফ্ল্যাশ মব তৈরি করছেন। ক্রিকেট আইসিসি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এগুলো শেয়ার করা হচ্ছে। এদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ফ্ল্যাশ মবটি এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার দেখা হয়েছে। এই পোস্ট লেখা পর্যন্ত চবি’র নির্মিত ফ্ল্যাশ মব ইউটিউবে ১৬৩,৬৫৯ বারের বেশি প্লে করা হয়েছে। সেকেন্ড গেট (2nd Get) চিটাগং এ চিত্রায়িত ঐ ভিডিও ক্লিপে প্রথমেই চবি’র একজন ছাত্রী এসে নাচ শুরু করেন যাকে অনুসরণ করে আরও শিক্ষার্থী ও সাধারণ জনতা স্পটে উপস্থিত হয়ে ফ্ল্যাশ মবে যোগ দেন। এখানে ভিডিওটি এমবেড করে দেয়া হল। আপনার মোবাইল ব্রাউজারে ভিডিওটি না দেখা গেলে এই লিংকে ভিজিট করেও ভিডিওটি দেখতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading