চট্টগ্রামের সকল চাকরির খবর নিয়ে এলো জব্‌সসিটিজি ডটকম (jobsctg.com)

jobsctg banner image bt24jobsctg.com একটি অনলাইন জব পোর্টাল যা চট্টগ্রামের চাকরির বাজার নিয়ে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের মানুষের চাকরি সহ অন্যান্য সকল ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

jobsctg.com অন্য যেকোনো পোর্টালের চেয়ে ভিন্ন কারন তাদের লক্ষ্য শুধুমাত্র চট্টগ্রামের চাকরির বাজারকে সহজতর করা । এই পোর্টালে প্রচারকৃত চাকরির বিজ্ঞাপনসমূহ সম্পূর্ণ চট্টগ্রাম ভিত্তিক। তাই চাকরিদাতারা খুব সহজেই এমন প্রফেশনাল খুঁজে পাবেন যারা চট্টগ্রামে থাকতে অথবা কাজ করতে আগ্রহী।

jobsctg.com এর সিভি ব্যাংক স্টোরেজ থেকে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী দক্ষ ও উপযুক্ত কর্মী বাছাই করে নিতে পারবে। সবচেয়ে বড় ব্যপার হল অসংখ্য সিভি নিয়ে বাছাই করার ঝামেলায় যেতে হবে না বা প্রতিটি সিভি ইমেইল থেকে ডাউনলোড করতে হবে না। আপনার jobsctg.com একাউন্ট থেকে আপনি একসাথে সব সিভি দেখতে পারবেন যা একই সাথে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা প্রভৃতি কোয়ালিফিকেশন দেখাবে। ফলে খুব সহজেই চাকরি দাতারা নির্ঝঞ্ঝাট ভাবে তাদের কাঙ্খিত প্রফেশনাল খুজে পাবেন।

আর যারা চট্টগ্রামে চাকরি খুঁজছেন, কিন্তু নিজেদের পছন্দমত চাকরি পাচ্ছেন না, তারাও তাদের খোঁজাখুঁজির পরিধিটাকে অনায়াসে ছোট করে ফেলতে পারবেন। কারণ অন্যান্য জবসাইটের মত জব্‌সসিটিজি ডট কম পুরো বাংলাদেশের জব নিয়ে নয় বরং শুধুমাত্র চট্টগ্রামের কিন্তু সমস্ত চাকরির খবর খুঁজে পাওয়ার নিশ্চয়তা নিয়ে কাজ করে যাচ্ছে!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading