প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হল উইন্ডোজ ৮.১

মাইক্রোসফটের সর্বশেষ পিসি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮.১ প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা হয়েছে। মাইক্রোসফট স্টোরের ওয়েবসাইটে এখন আপনি ১১৯.৯৯ ডলার মূল্যের উইন্ডোজ ৮.১ এবং ১৯৯.৯৯ ডলারের উইন্ডোজ ৮.১ প্রো প্রি-অর্ডার করতে পারবেন। উইন্ডজের এই লেটেস্ট সংস্করণ লঞ্চ করা হবে ১৮ অক্টোবর।

আপনি যদি উইন্ডোজ ৮ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য উইন্ডোজ ৮.১ মুক্তি পাবে ১৭ অক্টোবর। সেদিন মাইক্রোসফট স্টোর থেকে বিনামূল্যেই ৮.১ আপগ্রেড ডাউনলোড করতে পারবেন। কিন্তু উইন্ডোজ ৮ এর পুর্বেকার যেকোন ভার্সন ব্যবহারকারীদেকে ৮.১ চালানোর জন্য ওএসটি অবশ্যই কিনে নিতে হবে।

উইন্ডোজ ৮ থেকে নতুন ৮.১ এ সরাসরি আপগ্রেড করলে, এর অ্যাপ ও ফাইল উভয়ই ফিরে পাবেন। কিন্তু উইন্ডোজ ৭ থেকে ৮.১ এ আসতে চাইলে শুধুমাত্র ফাইলগুলো ফিরে পাওয়া যাবে। তবে পিসিতে ইনস্টলকৃত সফটওয়্যারগুলো পুনরায় সেটআপ দিতে হবে। আর উইন্ডোজ এক্সপি বা ভিসতা থেকে উইন্ডোজ ৮.১ এ সরাসরি আপগ্রেড করার কোন সুযোগ নেই। অর্থাৎ, এক্ষেত্রে আপনাকে ক্লিন ইন্সটল দিতে হবে। এজন্য একটি উইন্ডোজ ৮.১ ডিভিডি অথবা ইউএসবি স্টিক (প্রভৃতি) ব্যবহার করতে হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2298

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading