লিক হল আইফোন ফাইভ এসঃ আসছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর?

iphone 5s leaksআসছে ১০ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টকে সামনে রেখে চীনা প্রযুক্তি সাইট সি টেকনোলজি নতুন আইফোনের ছবি ফাঁস করেছে। হ্যান্ডসেটগুলো প্যাকড অবস্থায় তোলা এই ডিভাইসগুলোকে আইফোন ফাইভ এস বলেই দাবি করেছে ওয়েবসাইটটি। স্মার্টফোনগুলো দেখতে অনেকটা আইফোন ৫ এর মত হলেও এদের হোম বাটন ঘিরে একটি রূপালী রঙের রিং দেখা যায় যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেই ধারণা করা হচ্ছে। অবশ্য এই ধারণাটি একেবারে ভিত্তিহীন নয়। কিছুদিন আগে ফক্স নিউজের এক রিপোর্টেও একই কথা দাবি করা হয়েছিল।

অ্যাপল আইফোন ফাইভ এসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার গুজব নতুন কিছু নয়। চলতি সপ্তাহের প্রথম দিকেও ডিভাইসটির হোম বাটন ঘিরে এ সঙ্ক্রান্ত ধাতব যন্ত্রাংশ থাকার প্রতিবেদন পাওয়া যায়। এছাড়া ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইভেন্টের নিমন্ত্রণপত্রেও বেশ কিছু সিলভার রঙের রিং দেখা যায়।

যাইহোক, পরবর্তী আইফোনে আসলেই কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। তবে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সাইটের প্রতিবেদকরা এর সম্ভাব্যতা সম্পর্কে আশাবাদী।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading