গুজব ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন নিয়ম

বিভিন্ন মেসেজিং সার্ভিস যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার এগুলোতে আমরা প্রায়ই বিভিন্ন রকমের মেসেজ পাই যা আমাদেরকে অন্যরা ফরওয়ার্ড করে থাকে। সম্প্রতি করোনাভাইরাস নিয়ে থানকুনি পাতা, চা এবং আরো অনেক গুজব একে অপরকে ফরওয়ার্ড করে সারাদেশে ছড়িয়ে দিয়েছে মানুষজন।

ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, গুজব সবার জন্যই ক্ষতিকর। এ ধরনের ঘটনায় কিছুটা হলেও লাগাম টানতে নতুন একটি পলিসি প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ এখন থেকে মেসেজ ফরওয়ার্ড সংখ্যা কমিয়ে দিচ্ছে।

অতীতে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ একবারে সর্বোচ্চ ২০ জনের কাছে ফরওয়ার্ড করা যেত। ২০১৮/১৯ সালে হোয়াটসঅ্যাপ এই সংখ্যা কমিয়ে ৫ এ নিয়ে আসে।

এখন হোয়াটসঅ্যাপের নতুন পলিসি অনুযায়ী, ইতোমধ্যেই অন্তত ৫ জনের কাছে ফরোয়ার্ড করা হয়েছে এরকম একটি ম্যাসেজ যদি আপনি ইনবক্সে পান, তাহলে সেই মেসেজটি একবারে মাত্র একজনের নিকট ফরোয়ার্ড করতে পারবেন।

তার মানে, বহুবার ফরোয়ার্ড হওয়া একটি মেসেজ, যেটি আপনার কাছে এসেছে সেই মেসেজটি আপনি একবারে মাত্র একজনের কাছে ফরোয়ার্ড করতে পারবেন। এতে করে ফেক নিউজ বা গুজব ছড়ানো কিছুটা হলেও ধীরগতির হবে বলে হোয়াটসঅ্যাপ আশা করছে

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading