আসুস গেমিং ল্যাপটপ আরওজি স্ট্রিক্স স্কার এডিশন এলো

বাংলাদেশের বাজারে আসুস উন্মুক্ত করল আরওজি স্ট্রিক্স স্কার এডিশন ল্যাপটপ যা প্রফেশনাল ফার্স্টপারসন শুটার গেম খেলোয়াড়দের জন্য বিশেষ ভাবে তৈরি। এটি কাউন্টার স্ট্রাইক কিংবা ওভার ওয়াচের মত গেমগুলো খেলায় বিশেষ মাত্রা যোগ করবে।

ল্যাপটপটিতে আছে ইনটেল কোর আই ৭ (২.৮ গিগাহার্টজ, ৭ম প্রজন্মের) প্রসেসর এবং ১৬ গিগাবাইট ডিডিআর ৪ র‍্যাম। আরো আছে ৬ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৬০ গ্রাফিক্স কার্ড। এর ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্ক্রিন রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড। আরও আছে ২৫৬ জিবি এসএসডি ও ২ ট্যারাবাইট হার্ডডিস্ক।

আরওজি স্ট্রিক্স স্কার এডিশন ল্যাপটপটির আরজিবি ব্যাকলিট কি-বোর্ড সহজ ও দ্রুত গেম খেলার কথা মাথায় রেখেই তৈরি। এর অন্যান্য বিশেষ ফিচার নিম্নরূপঃ

  • ইনটেলিজেন্ট থার্মাল সিস্টেম
  • ১২ ভোল্ট ফ্যান
  • জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম
  • আরওজি এক্সক্লুসিভ অ্যাপ্লিকেশনস

আসুস আরওজি স্ট্রিক্স স্কার এডিশন ল্যাপটপটি দেশ জুড়ে পাবেন ক্রেতারা। এর মূল্য ১৫৫,০০০ টাকা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

বাংলাটেক টোয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক।
বিবিএ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং), এমবিএ (ফিন্যান্স);
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Articles: 2297

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading