গ্যালাক্সি নোট প্রতিদ্বন্দ্বী ফ্যাবলেট আনছে নকিয়া?

স্যামসাং গ্যালাক্সি নোটসহ বাজারের অন্যান্য “ফ্যাবলেট” ডিভাইসের সাথে প্রতিযোগিতা করার উদ্দেশ্যে ফিনিশ মোবাইল কোম্পানি নকিয়া ট্যাবলেটস্মার্টফোনের মাঝামাঝি আকৃতির হ্যান্ডসেট তৈরি করছে বলে খবর পাওয়া গিয়েছে। চলতি বছরের কোন এক সময় মাইক্রোসফট তাদের উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম আপডেট দিয়ে ১০৮০পি রেস্যুলেশন সমর্থিত করতে তুলবে। আর রেডমন্ডের অত্যন্ত কাছের মোবাইল ওইএম নকিয়া সেই সুবিধাটিই গ্রহণ করতে যাচ্ছে।

ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানাচ্ছে, পিওরভিউ নির্মাতা গ্যালাক্সি নোট সম-আকারের ডিভাইসের ওপর কাজ করছে। পত্রিকাটি আরও বলছে, নতুন এই গেজেট লুমিয়া সিরিজের অন্তর্ভুক্ত হবে।

উইন্ডোজ ফোন ওএস এবং পিওরভিউঃ নকিয়ার ট্র্যাম্পকার্ড

ঐ রিপোর্টে ফিনান্সিয়াল টাইমস ফ্যাবলেটের পাশাপাশি একটি “আরও উন্নত” এবং হালকা লুমিয়া স্মার্টফোন আসারও পূর্বাভাস দিয়েছে। আমাদের পূর্বে প্রকাশিত পোস্ট থেকে হয়ত ইতোমধ্যেই লুমিয়া “ক্যাটওয়াক” এর ফাঁস হওয়া ছবি ও স্পেসিফিকেশন দেখে থাকবেন। এফটি খুব সম্ভবত এলুমিনিয়াম কভার যুক্ত সেই স্মার্টফোনটির দিকেই ইঙ্গিত দিয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি দাবী করছে চলতি বছর জুলাই মাসের মধ্যেই ফোনটি বাজারে আসবে।

এছাড়া ২০১৩ সালের সামনের দিনগুলোতে নকিয়ার বহুল আলচিত ৪১ মেগাপিক্সেল পিওরভিউ ক্যামেরা প্রযুক্তি সংবলিত লুমিয়া স্মার্টফোন লঞ্চ করার আগাম খবরও পাওয়া যাচ্ছে। বেনামী সূত্রের রেফারেন্স দিয়ে বিভিন্ন প্রযুক্তি সাইট “ইওএস” কোডনেম বিশিষ্ট এই সম্ভাব্য স্মার্টফোনের আগমন নিয়ে প্রতিবেদন করছে।

আজ ১৮ এপ্রিল আর কয়েক ঘন্টার মধ্যেই সর্বশেষ প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে নকিয়া। দেখা যাক নতুন বছরে আশা সিরিজ, লুমিয়া রেঞ্জ ও উইন্ডোজ ফোন ওএস নিয়ে কতটা সফল হতে পেরেছে স্টিফেন ইলোপের দল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading