শাওমি ও গুগল একত্রে বাজারে আনছে মি এ১ স্মার্টফোন

শাওমি এবং গুগল একজোট হয়ে এবার নিয়ে এলো নতুন এন্ড্রয়েড ওয়ান স্মার্টফোন মি এ১। বেশ কিছুদিন ধরেই এরকম একটি গুজব শোনা যাচ্ছিল, যা বাস্তবে রূপ দিতে খুব বেশি সময় নেয়নি গুগল ও শাওমি।

এন্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের এই লেটেস্ট ডিভাইস মি এ১ ফোনে রয়েছে স্টক  এন্ড্রয়েড ৭.১.২ অপারেটিং সিস্টেম যা অদূর ভবিষ্যতে এন্ড্রয়েড ৮ ওরিও আপডেট পাবে। বলাই বাহুল্য, এতে শাওমির এমআইইউআই স্কিন থাকছেনা।

মি এ১ ফোনটিতে পাবেন সাড়ে পাঁচ ইঞ্চি ফুল এইচডি ৪০৩ পিপিআই ডিসপ্লে, যাতে আছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন। ডিভাইসটির পেছনের দিকে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা ও ডুয়াল টোন ফ্ল্যাশ যার সাহায্যে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে। আর টেলিফটো লেন্সের কল্যানে পাচ্ছেন ২এক্স অপটিক্যাল জুম। আর সামনের দিকে রয়েছে ৫ মেগাপিক্সেল ফুল এইচডি সেলফি ক্যামেরা।

মি এ১ ফোনে শাওমি দিচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, ৪জিবি র‍্যাম, ৬৪জিবি স্টোরেজ, মেমোরি কার্ড ও ডুয়াল সিম অপশন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ৩০৮০ এমএএইচ ব্যাটারি।

চমৎকার সব স্পেসিফিকেশনের মি এ১ স্মার্টফোন বাজারে আসছে এই সেপ্টেম্বরেই। এর দাম হবে ২৩৪ ডলার, যা বাংলাদেশে ২০ হাজার টাকার মত হবে বলে আশা করা যায়।

আপনি কি কিনবেন মি এ১?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading