নকিয়া ৯ ফ্ল্যাগশিপ ফোনে থাকবে আইরিশ স্ক্যানার, ওএলইডি ডিসপ্লে?

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে নকিয়া পাওয়ার ইউজার ওয়েবসাইট জানাচ্ছে, এইচএমডি গ্লোবাল চলতি বছর নকিয়া ৯ ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনবে। এতে থাকবে আইরিশ স্ক্যানার, কিউএইচডি ওএলইডি ডিসপ্লে এবং আরও চমকপ্রদ সব ফিচার।

নকিয়া ৯ ফোনের ব্যাপারে যে গুঞ্জন শোনা যাচ্ছে সে অনুযায়ী এই ফোনটিতে নিম্নোক্ত স্পেসিফিকেশন দেয়া হতে পারে।

  • ডিসপ্লেঃ ৫.৫ ইঞ্চি কিউএইচডি ওএলইডি স্ক্রিন
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৩৫, এড্রিনো ৫৪০
  • মূল ক্যামেরাঃ ডুয়াল লেন্স ২২ মেগাপিক্সেল কার্ল জেইস ব্যাক ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬ জিবি
  • রমঃ ৬৪ জিবি, ১২৮ জিবি
  • ব্যাটারিঃ ৩৮০০ এমএএইচ
  • চার্জিংঃ কোয়ালকম কুইকচার্জ ৪
  • সিকিউরিটিঃ আইরিশ স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
  • অডিও এনকোডিংঃ নকিয়া অজো
  • পানি নিরোধক রেটিংঃ আইপি৬৮
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ৭.১.২ নোগাট

নকিয়া পাওয়ার ইউজার সাইট যেমনটি বলছে, আপাতত এটা গুঞ্জন, তাই বিশ্বস্ত সোর্স থেকে না পাওয়া পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছিনা। তবে, এটুকু অন্তত বলা যায়, ফ্ল্যাগশিপ ফোনের মার্কেটে আসতে নকিয়া যে বড় একটা চমক দেখাবেই তা নিশ্চিত।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading